চ্যানেল আই অনলাইন-রকমারি ডটকম সেরা পাঠক-২০১৮ আয়োজনে তৃতীয় সপ্তাহের সেরা পাঠক হতে চাইলে আজ বুধবার রাত ১২টার আগে মেলা থেকে কেনা বইয়ের উপর মন্তব্য লিখে পাঠাতে হবে।
অমর একুশে গ্রন্থমেলা-২০১৮’র প্রথম দিন থেকে শুরু হয় চ্যানেল আই অনলাইন-রকমারি ডটকম সেরা পাঠক-২০১৮। এতে অংশ গ্রহণের জন্য মেলা থেকে কেনা বইয়ের উপর ১০০ শব্দে মতামত লিখে [email protected] ঠিকানায় মেইল করতে হবে।
ই-মেইলে মন্তব্য পাঠানোদের মধ্য থেকে লটারির মাধ্যমে বেছে নেওয়া হয় দু’জন সেরা পাঠক। যারা প্রত্যেকে পাবেন বুক কুপন। এই কুপন দিয়ে রকমারি ডটকম থেকে পছন্দের বই সংগ্রহ করতে পারবেন বিনামূল্যে।
প্রথম সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজিজুর রহমান ও খুলনার সোহেল নওরোজ জিতেছিলেন এই কুপন। দ্বিতীয় সপ্তাহে পুরস্কার জেতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমিত বণিক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঞ্জয় সরকার। গত ১০ ও ১৭ ফেব্রুয়ারি শনিবার প্রথম ও দ্বিতীয় সপ্তাহের বিজয়ীদের বইমেলার রকমারি ডটকমের ৪৫৭ নম্বর স্টলে পুরস্কার তুলে দেওয়া হয়।
তৃতীয় সপ্তাহের লটারি হবে বৃহস্পতিবার এবং পুরস্কার বিতরণ করা হবে শনিবার বিকাল চারটায়।
মেলার প্রথম দিন থেকেই চ্যানেল আই অনলাইন-রমকারি ডটকম সেরা পাঠক-২০১৮ প্রতিযোগিতা শুরু হয়। এতে প্রতি বৃহস্পতিবার লটারির মাধ্যমে নির্বাচন করা হয় দু’জন সেরা পাঠক। তাদের প্রত্যেকে পাবেন রকমারির সৌজন্যে ৭৫০ টাকার বুক কুপন। যার মাধ্যমে রকমারি ডটকম থেকে পছন্দসই বই নিতে পারবেন।
এই আয়োজন চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। মন্তব্য পাঠানোর ঠিকানা: [email protected] ।







