চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তৃতীয় বিয়ে করছেন না আমির খান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১১ অপরাহ্ণ ২৩, নভেম্বর ২০২১
বিনোদন
A A

গেল কয়েকদিন ধরেই ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম জুড়ে আমির খানের তিন নম্বর বিয়ের জল্পনা তুঙ্গে। শোনা যাচ্ছিল, আগামী বছরের এপ্রিলে ‘লাল সিং চাড্ডা’র মুক্তির পরই নাকি বিয়ের ঘোষণা দেওয়ার পরিকল্পনা করছেন মিস্টার পারফেকশনিস্ট!

তবে এবার সেটিকে গুজব বলে একটি প্রতিবেদন করেছেন ইন্ডিয়া টুডে। প্রতিবেদন অনুযায়ী, আমিরের ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে যে আমিরের তৃতীয় বিয়ের খবরের কোনো সত্যতা নেই এবং এই প্রতিবেদনগুলো সম্পূর্ণ মিথ্যা।

এদিকে এই গুজবের পর থেকেই ‘দঙ্গল’ অভিনেত্রী ফাতিমা সানা শেখকে শুনতে হচ্ছে নানান কটু কথা ও কুরুচিকর মন্তব্য। এ প্রসঙ্গে তিনি জানান, ঘটনার সত্য মিথ্যা না জেনেই মানুষ তার সম্পর্কে অহেতুক খারাপ কথা বলছে। আর যারা নতুন করে জানছেন তাদের চোখেও খারাপ হয়ে যাচ্ছেন ফাতিমা। তিনি আরও বলেন, ‘আমায় জিজ্ঞেস করলেই আমি সঠিক তথ্য দিতে পারি, অযথা কারো জীবন নিয়ে গুজব ছড়ানো কোন মহান কাজ নয়।’

চলতি বছরের ৩ জুলাই আমির খান ও কিরণ রাও যৌথভাবে বিবাহবিচ্ছেদ নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেন। তখন থেকেই গুঞ্জন ছিল ফাতিমা সানা শেখের সঙ্গে কথিত সম্পর্কের কারণে তাদের বিচ্ছেদ হয়েছে। তারই প্রেক্ষিতে সম্প্রতি আমিরের তৃতীয় বিয়ের ঘোষণা দেওয়ার পরিকল্পনা নিয়ে গুজব ছড়িয়ে পড়ে। তবে শেষমেশ এই বলিউড সুপারস্টারের ঘনিষ্ঠ একটি সূত্র সেই গুজবকে উড়িয়ে দিলেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আমিরআমির খানকিরণ রাওকিরন রাওতৃতীয় বিয়েবলিউডবিবাহবিচ্ছেদবিয়ে
শেয়ারTweetPin

সর্বশেষ

তালিকা থেকে বাদ পড়ার পর আপিলে ভোটার হয়ে কংগ্রেস প্রার্থীর জয়

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদযাত্রা: ১৩ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT