চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তৃতীয় দিনের মতো পরিবহন ধর্মঘটে চরম ভোগান্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৯ পূর্বাহ্ণ ০৭, নভেম্বর ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানোর প্রতিবাদে তৃতীয় দিনের মতো রাজধানীসহ সারাদেশে গণপরিবহন চলাচল বন্ধ রেখেছে পরিবহন মালিকদের সংগঠন। গতকাল বন্ধ করে দেওয়া হয়েছে লঞ্চ চলাচলও।

এ নিয়ে আজ বিআরটিএ’তে ভাড়া পুনঃনির্ধারণ কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে বৈঠকের সিদ্ধান্ত আসা পর্যন্ত চলবে এ ধর্মঘট। ধর্মঘটের ফলে গত কয়েকদিন থেকেই দুর্ভোগে সাধারণ জনগণ।

শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি শেষে আজ সব ধরনের কর্মস্থল ও শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকায় সকাল থেকে বিপাকে মানুষজন।

বাংলাদেশ বাস মালিক সমিতি জানিয়েছে, জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। ভোক্তা পর্যায়ে লিটার প্রতি জ্বালানি তেলের দাম ১৫ টাকা বৃদ্ধি পেলে গণপরিবহন চালানো সম্ভব হবে না।

অন্যদিকে লঞ্চ মালিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তেলের দাম বৃদ্ধির কারণে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। ভাড়া বৃদ্ধির ঘোষণা আসলে আবার লঞ্চ চলাচল করবে।

তবে জনদুর্ভোগ বিবেচনায় ধর্মঘট প্রত্যাহার করে আজ থেকে চট্টগ্রাম শহরে গণপরিবহন চালানোর সিদ্ধান্ত রয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক সমিতির। শনিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন বেলাল এ তথ্য জানিয়েছিলেন।

Reneta

এর আগে গত বুধবার রাতে ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানো হয়। ভোক্তা পর্যায়ে লিটার প্রতি দাম ১৫ টাকা বাড়িয়ে ৬৫ টাকা থেকে ৮০ টাকা করা হয়েছে।

জ্বালানি বিভাগ জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে দাম বেশি হওয়ায় বাংলাদেশ পেট্টোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ডিজেলে লিটার প্রতি ১৩ টাকা ১ পয়সা এবং ফার্নেস অয়েলে ৬ টাকা ২১ পয়সা কম দামে বিক্রি করছে। এতে প্রতিদিন প্রায় ২০ কোটি টাকা লোকসান হচ্ছে। অক্টোবর মাসে সব মিলে ২৬ কোটি ৭১ লাখ টাকা লোকসান হয়েছে। এর আগে ২০১৬’র ২৪ এপ্রিল জ্বালানি তেলের দাম কমিয়ে সমন্বয় করা হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তেলের মূল্যবৃদ্ধিধর্মঘট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বন্ড গার্ল হতে চান ক্রিস্টেন স্টুয়ার্ট

পরবর্তী

ইরাকের প্রধানমন্ত্রীর বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা

পরবর্তী

ইরাকের প্রধানমন্ত্রীর বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা

সালমানকে কঠিন চরিত্র দিতে চাই: রাজকুমার সন্তোষী

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

শাহজালালের মাজার: স্বচ্ছতার বিতর্ক যখন সামাজিক নিগ্রহে রূপান্তর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান যা পাওয়া গেল

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৯, ২০২৬

গোল্ডেন বুট জিততে কী সমীকরণ মেলাতে হবে মেসিকে

জুলাই ১৯, ২০২৬

পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT