তুরস্কের আঙ্কারায় সেনা বোঝাই বাস লক্ষ্য করে গাড়ি বোমা হামলায় সিরিয়ান কুর্দী বাহিনী জড়িত বলে অভিযোগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলো।
তবে এ অভিযোগ অস্বীকার করেছে সিরীয়ান কুর্দী বাহিনী।
এখনো শোক কাটিয়ে উঠতে পারেনি আঙ্কারায় নিহতদের পরিবার। শোক কাটিয়ে ফুঁসে উঠেছে দেশটির বিরোধী রাজনৈতিক দলগুলো।
তুরস্ক সরকারের রাজনৈতিক ব্যর্থতাকে দায়ী করছেন তারা।
ঘটনার পর ব্রাসেলস সফর বাতিল করেছেন তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু।
সিরীয় কুর্দীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, কুর্দী জঙ্গি গোষ্ঠি পিকেকের সহায়তায় ওয়াইপিজি নামে সিরীয় কুর্দী জঙ্গিরা এ হামলা চালায়।
এ অভিযোগ অস্বীকার করেছে সিরীয় ডেমোক্রেটিক ফোর্স। বেসামরিক মানুষের মৃত্যুতে শোক জানিয়ে হামলার নিন্দাও জানিয়েছে তারা।
প্রাথমিক তথ্যে হামলায় সিরীয় কুর্দি মিলিশিয়ারা এবং পিকেকে জড়িত বলে জানায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান।
এ ঘটনায় জড়িত সন্দেহে ১৪ জনকে আটক করা হয়েছে।
একই দিনে তুরস্কের দক্ষিণ-পূর্বে দিয়ারবাকির এবং বিঙ্গোল শহরের মাঝের মহাসড়কে একটি সামরিক গাড়ি বহরে বোমা হামলায় আরো ৬ জন নিহত হয়েছে।







