চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুরস্কে ছাত্রী নিবাসে আগুন, নিহত ১২

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
১১:২৫ পূর্বাহ্ণ ৩০, নভেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

তুরস্কের দক্ষিণাঞ্চলে আদানা এলাকার আলাদাগ শহরে একটি বেসরকারি মাধ্যমিক স্কুলের ছাত্রী নিবাসে আগুন লেগে ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের ১১ জন ছাত্রী ও একজন শিক্ষক। আহত হয়েছে ২২ জন।

দায়িত্বরত কর্মকর্তারা বলছেন, বৈদ্যুতিক লাইনে ত্রুটি থেকে আগুন লেগে থাকতে পারে। ছাত্রী নিবাসের ভেতরের অংশ কাঠের তৈরি হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

নিহত ছাত্রীদের পরিচয় না জানালেও তাদের বয়স ১৪ বা তার কম বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

আতঙ্কিত হয়ে ছাত্রীরা জানালা দিয়ে লাফিয়ে পড়ার সময় বেশিরভাগ হতাহতেরturkey_fire2 ঘটনা ঘটেছে। কর্মকর্তারা জানান, আগুনের জন্য জরুরি নির্গমন পথ বা ফায়ার এক্সিটের দরজা খুলতে না পারায় ওপরের তলায় থাকা মানুষগুলো মারা গেছে।

আদানার গভর্নর মাহমুদ দেমিরতাস হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আহতদের কারও অবস্থাই গুরুতর নয়। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭.২৫-এর দিকে (বাংলাদেশ সময় রাত ১০.২৫টা) আগুন লাগে। প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

তবে ফায়ার এক্সিটের দরজা বন্ধ থাকার বিষয়য়ে কোনো মন্তব্য করতে রাজি হননি গভর্নর।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তুরস্ক
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT