ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৫.৬। সোমবার ভোর ৫টা দিকে রাজধানী কাঠমান্ডু, মধ্য এবং পূর্ব নেপালের কিছু অংশে ভূকম্পন অনুভূত হয়।
এখন পর্যন্ত হতাহতের খবর নেই বলে জানিয়েছে নেপালের ইংরেজি দৈনিক হিমালিয়ান টাইমস।
দেশের রাজধানী কাঠমাণ্ডু থেকে ১৩১ কিলোমিটার দূরে মাউন্ট এভারেস্ট সংলগ্ন সোলুখোম্বু জেলার মাটির ১০ কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল ছিল বলে জানিয়েছে নেপালের জাতীয় ভূ-বিজ্ঞান মন্ত্রণালয়।
২০১৫ সালের ২৫ এপ্রিলের ভয়াবহ ভূমিকম্পের পর থেকে এখনও পর্যন্ত ৪৭৫টি আফটারশক অনুভূত হয়েছে।
ভূমিকম্প অনুভূত হয় ভারতের শিলিগুড়িসহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। পশ্চিমবঙ্গ প্রশাসন জানিয়েছে ক্ষয়ক্ষতি হয়েছে কি না তার খোঁজখবর চলছে।








