রাজনীতি

তিস্তার পানি বন্টনের আলোচনায় ইতিবাচক অগ্রগতি: ওবায়দুল কাদের

বাংলাদেশের সংসদ সদস্যের ছবি, পেশাদার ব্যক্তি, formal attire. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন বাংলাদেশি সংসদ সদস্য, formal পোশাক পরা, সংসদে বসে, পেছনে কাঠের দেয়াল।. Channel i News – চ্যানেল আই নিউজ

তিস্তার পানি বন্টন নিয়ে আলোচনায় ইতিবাচক অগ্রগতি আছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।

ওবায়দুল কাদের জানান, কিছুদিনের মধ্যে বিজেপির প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসবে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী। শীঘ্রই আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হবে।

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের জানান, ইসলামী দলগুলোর বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধীতার বিষয়টি পর্যবেক্ষণ করছে সরকার।

বৈঠকে মুজিববর্ষ উপলক্ষে ভারতীয় হাইকমিশনের তৈরি বিশেষ সংস্করণের হাতঘড়ি উন্মোচন করেন ওবায়দুল কাদের। সেসময় ভারতীয় হাইকমিশনার বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশের জাতির পিতা হলেও ভারতে তিনি হিরো।

বিষয়:সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…