চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন লক্ষ্যে কাজ করবে ১৪ দল: নাসিম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৩ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট তিনটি লক্ষ্যে কাজ করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

তিনটি লক্ষ্যের কথা জানিয়ে তিনি বলেন: ১৪ দল শেখ হাসিনা সরকারকে চোখের মণির মতো রক্ষা করবে। সরকারের ভুল-ত্রুটি বস্তুনিষ্ঠ ভাবে তুলে ধরবে এবং বিএনপি-জামায়াত অশুভ শক্তির বিরুদ্ধে আগের মতই সোচ্চার থাকবে।

বুধবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের মিটিং শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

নাসিম বলেন: ১৪ দল কোনো পদ-পদবীর জন্য গঠিত হয়নি। এটি একটি আদর্শিক জোট। শোষণ মুক্ত দেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব কাজ করে যাবে ১৪ দল। দুঃসময় ও সুসময় ১৪ দল শেখ হাসিনা সাথে ছিলো, আছে। ১৪ দলে সকল বিভ্রান্তি কাটিয়ে এখনও অটল ও ঐক্যবদ্ধ আছে।

বিএনপি-জামায়াতে সমালোচনা করে সাবেক স্বাস্থ্য মন্ত্রী বলেন: বিএনপি জামায়াত এখন ঘাপটি মেরে বসে আছে। এ অশুভ শক্তির বিরুদ্ধে আগের মতই ১৪ দল প্রস্তুত থাকবে। তাদেরকে অনুরোধ করবো সংসদ আসুন। বর্জন ও জ্বালাও পোড়ায়ের রাজনীতি থেকে তাদের বের হয়ে আসতে হবে।

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি আদালতে বিষয় উল্লেখ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, হুমকি -ধমকি দিয়ে তাকে (বেগম জিয়া) মুক্ত করা যাবে না। খালেদা জিয়া এখন আর রাজনীতিবিদ নয়, একজন দণ্ডপ্রাপ্ত আসামী মাত্র।

Reneta

ক্ষমতা থেকে বিএনপি গণতন্ত্রকে হত্যা করেছিলো। তখন আওয়ামী লীগের নেতাকর্মীদের সভা-সমাবেশ করতে না দিয়ে অত্যাচার নির্যাতন করেছে। তাদের সময়ে দেশে নৈরাজ্য ও বর্তমান প্রধানমন্ত্রীকে হত্যাসহ যা যা করেছে দেশবাসী তা ভুলে নাই। বিএনপিকে পাপের প্রায়শ্চিত্ত করতে হচ্ছে এখন।

এসময় সাবেক তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু বলেন: ১৪ দল যে লক্ষ্য নিয়ে গঠিত হয়েছিল, সেই লক্ষ্য এখনও শেষ হয়নি। ১০ বছরে পরাজিত শক্তি এখনো সঠিকপথে আসেনি। নির্বাচনে তারা কোনঠাসা হলেও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। পুনঃনির্বাচনের নামে দলটি নতুন করে চক্রান্ত শুরু করেছে। তাদের আত্মসমর্পণ বা ক্ষমা না চাওয়া পর্যন্ত ১৪ দল কাজ করে যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোহাম্মদ নাসিম
শেয়ারTweetPin

সর্বশেষ

‘১৪ বছরের ক্যারিয়ার একটা শাড়ির জন্য নষ্ট করবো?’

জুলাই ১৬, ২০২৬

‘আমি চাই না উনি মারা যান, তাকে মরতে দেবেন না প্লিজ ‘

জুলাই ১৬, ২০২৬
দিল্লিতে অনশনে পরিবেশবাদী অ্যাক্টিভিস্ট সোনাম ওয়াংচুক

অনশনরত সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের দিকে নজর দিতে দিল্লি হাইকোর্টের নির্দেশ

জুলাই ১৬, ২০২৬

বন্ধুকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে মারা গেল ৪ মাদ্রাসাছাত্রী

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT