চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তিন মোড়ল’ মিলে চায় নতুন টুর্নামেন্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৬ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ইংলিশ ক্রিকেট বোর্ড (ইসিবি) আর ক্রিকেট অস্ট্রেলিয়াকে (সিএ) সঙ্গে নিয়ে প্রতি বছর অন্তর চার জাতির নতুন এক টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

এই টুর্নামেন্টের অনুমতি নিতে ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসির দ্বারস্থ হতে চলেছে বিসিসিআই। এরই মধ্যে বোর্ড সেক্রেটারি জয় শাহ ও ট্রেজারার অরুণ ঢুমালকে নিয়ে গত সপ্তাহে লন্ডনে গিয়েছিলেন বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলি। সেখানে ইসিবি প্রতিনিধির কাছে নিজের ইচ্ছার কথা জানিয়ে এসেছেন সৌরভ।

আগামী বছরের শুরুতে ভারত সফরে আসার কথা রয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কেভিন রবার্টসের। তাকে প্রলুব্ধ করে চার জাতি টুর্নামেন্টের প্রথম আসর অস্ট্রেলিয়ায় আয়োজনের কথা ভাবছে ভারত।

আইসিসির অনুমতি মিললে আগামী বছর টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে মাঠে গড়াবে প্রস্তাবিত এ টুর্নামেন্ট।

২০২৩ সাল থেকে প্রতি বছর একটি করে বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্তের কথা জানিয়েছে আইসিসি। তবে ক্রিকেটের ‘তিন মোড়ল’ নামে পরিচিত ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া শুরু থেকেই সেই সিদ্ধান্তের বিপক্ষে। এমনকি ২০২৩ থেকে ২০৩০ সাল পর্যন্ত ক্রিকেটীয় সূচিতেও (এফটিপি) সম্মতি দেয়নি তারা।

‘প্রতি বছর একটি টুর্নামেন্ট’ – আইসিসির এই সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রস্তাবিত চার জাতির টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ থাকছে প্রতিটি ক্রিকেট বোর্ডেরই। তিন মোড়লের সঙ্গে প্রতি বছর বেছে নেয়া হবে একটি করে বোর্ডকে।

Reneta

এই টুর্নামেন্ট আয়োজনে নভেম্বর-ডিসেম্বরের উৎসবমুখর সময়কে বেছে নিতে চায় বিসিসিআই। তবে ইসিবির ইচ্ছা টুর্নামেন্ট হোক তাদের গ্রীষ্মকালীন সময়ে। অর্থাৎ জুন-জুলাইয়ে। আবার অস্ট্রেলিয়াও চায় তাদের গ্রীষ্মকে কাজে লাগাতে। অস্ট্রেলিয়ায় গ্রীষ্মের শুরু আবার নভেম্বর থেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)বিসিসিআইলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কঠিন থেকে কঠিনতর হচ্ছে যুক্তরাষ্ট্রে অভিবাসন

কঠিন থেকে কঠিনতর হচ্ছে যুক্তরাষ্ট্রে অভিবাসন

জুলাই ২, ২০২৬

হারিয়ে যাওয়া বুদ্ধি প্রতিবন্ধী যুবক ভারতে, পতাকা বৈঠকে দেশে ফেরত

জুলাই ২, ২০২৬

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান পরোক্ষ আলোচনা শেষ

জুলাই ২, ২০২৬

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬

বসনিয়াকে বিদায় করে শেষ ষোলোতে বেলজিয়ামকে পেল যুক্তরাষ্ট্র

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT