চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন মাস আগে রবিনের শেরপুরের বাসায় গিয়েছিল নাফিস: র‌্যাব

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৯:২২ অপরাহ্ণ ২১, জানুয়ারি ২০১৮
অপরাধ
A A

রাজধানীর নাখালপাড়ার রুবি ভিলায় জঙ্গি অভিযানে নিহত নাফিস তিন মাস আগে আরেক নিহত জঙ্গি রবিনের শেরপুরের নকলার বাসায় গিয়েছিল।

রবিন মিয়ার বড় ভাই গোলাম মোস্তফার বরাত দিয়ে চ্যানেল আই অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমরানুল হাসান।

রোববার সন্ধ্যায় এমরানুল হাসান বলেন, রবিনের লাশ শনাক্ত করতে ঢাকায় আসে তার বড় ভাই গোলাম মোস্তফা। তখন তিনি ছবিতে নাফিসকে দেখে চিহ্নিত করেন।

Banglabid

‘তিনমাস আগে বন্ধু পরিচয়ে শেরপুরের বাড়িতে গিয়েছেল নাফিস। রবিনকে জিজ্ঞাস করায় বলেছিল নাফিস ওর বন্ধু।’-বলেন গোলাম মোস্তফা।’

র‌্যাবের কাছে ছোট ভাই রবিন সম্পর্কে বেশ কিছু তথ্য দিয়েছে তার ভাই মোস্তফা। র‌্যাব জানায়, বিগত পাঁচ বছর যাবত মুঠোফোন ব্যবহার করত রবিন। মুঠোফোনের ইন্টারনেটে জঙ্গিবাদে উদ্বুদ্ধকরণের বিভিন্ন সাইট ও জসিম রাহমানির বিভিন্ন লেখা সে পড়ত।

এক বছর বয়সে বাবা মারা যাওয়ার পর থেকেই বড় ভাই গোলাম মোস্তফার পরিবারেই বড় হতে থাকে রবিন। তিন ভাই এক বোনের মধ্যে রবিন সবার ছোট। ষষ্ঠ শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে ভাইয়ের ব্যবসা দেখভাল করছিল রবিন। ২০১৩ সালে লেখাপড়া বাদ দেয় রবিন।

Reneta

এমরানুল হাসান বলেন, ছয় মাস আগে গাজীপুরে বড় বোন হিমা খাতুনের বাসায় এসেছিল রবিন। ৭ জানুয়ারি নিখোঁজ হওয়ার আগে বড় ভাই গোলাম মোস্তফার চালের ব্যবসার ক্যাশ বাক্স থেকে পাঁচ হাজার টাকা চুরি করে। পরদিন নিখোঁজ মর্মে নকলা থানায় একটি সাধারণ ডায়েরিও করেছিল রবিনের ভাই গোলাম মোস্তফা।

গত ১১ জানুয়ারি (বৃহস্পতিবার) গভীর রাত থেকেই পশ্চিম নাখাল পাড়ার ১৩/১ রুবি ভিলা নামের ৬ তলা বাড়িটি ঘিরে ফেলে র‌্যাব সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ৬ তলা বাড়িটির পঞ্চম তলায় কয়েকজন জঙ্গি সদস্য রয়েছেন বলে তারা জানতে পারেন। এই তথ্যের ভিত্তিতে অভিযান চালাতে গেলে বাড়ির ভিতর থেকে গুলিবর্ষণ ও গ্রেনেড ছুড়ে মারা হয়। র‌্যাব সদস্যরা পাল্টা গুলি ছুড়লে তিনজন নিহত হয় । এসময় দুই র‌্যাব সদস্যও আহত হন।

জঙ্গি আস্তানায় অভিযান শেষে র‌্যাব জানায়, নিহত তিন জঙ্গি জেএমবির সদস্য। ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতা ও ধ্বংস করার পরিকল্পনা ছিলো তাদের। ভুয়া জাতীয় পরিচয়পত্র দিয়ে এ মাসের চার তারিখে বাসা ভাড়া নিয়েছিলো তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাখালপাড়া জঙ্গি আস্তানা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশের দিকে তাকিয়ে তারা

পরবর্তী

যে সাদা গাড়িতে তুলে নেয়া হল শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তাকে

পরবর্তী

যে সাদা গাড়িতে তুলে নেয়া হল শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তাকে

আমাদের জোর করে বাঁচিয়ে রাখাই হবে অপরাধ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্প যুদ্ধ বাড়ালে ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলা: ইরান

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে সহায়তা করলে বড় ধরনের খেসারত দিতে হবে: ট্রাম্প

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটের যে পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন

আগস্ট ২০, ২০২৬

সরকারের প্রথম ১৮০ দিন: ক্রীড়াঙ্গণে সংস্কার ও তৃণমূলে নজর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ আজ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT