চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমাদের জোর করে বাঁচিয়ে রাখাই হবে অপরাধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৭ অপরাহ্ণ ২১, জানুয়ারি ২০১৮
আন্তর্জাতিক
A A

‘‘আমাদের হার্ট এখনো ভালো আছে, এগুলো পরে নষ্ট না করে কাউকে দিয়ে দেয়া কি ভালো না? আমাদের জোর করে বাঁচিয়ে রাখাই হবে অপরাধ। সমাজ, রাষ্ট্র এমনকি আমাদের নিজেদের জন্যও আমাদের বেঁচে থাকার দরকার নেই। আমাদের হাসপাতারে চিকিৎসা দিয়ে অর্থ ও সম্পদ নষ্ট করারও কোন কারণ নেই।”

এভাবেই এক ভারতীয় বৃদ্ধ দম্পতি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ’র কাছে স্বেচ্ছায় মৃত্যুর অনমুতি চেয়ে আবেদন করেছেন। মুম্বাইয়ের দম্পতি অবসরপ্রাপ্ত শিক্ষিকা ইরাবতি লাভাতে (৭৮) এবং অবসরপ্রাপ্ত পরিবহন কর্মকর্তা নারায়ণ লাভাতে (৮৭) গত ২১ ডিসেম্বর রাষ্ট্রপতির কাছে এই আবেদ জানান।

ইন্ডিয়ানএক্সপ্রেস জানায়, নিরিবিলি পরিবেশে একটি কক্ষে বসবাস করেন এই বৃদ্ধ-বৃদ্ধা। তাদের কক্ষে সঙ্গেই একটি রান্না ঘর এবং একটি টয়লেট আছে। তাদের ঘরে দুটি বিছানা, একটি টেলিভিশন, দেয়ালে যুক্ত কাঠের সেল্ফভর্তি বই।

Banglabid

তবে সম্প্রতি তাদের কাছে দর্শণার্থী ও ফোন কলের সংখ্যা লক্ষ্যনীয়ভাবে বেড়েছে। এর বেশিরভাগই অবশ্য গণমাধ্যমকর্মীদের। তারা কেন ‘স্বেচ্ছায় মৃত্যুর’ পথ বেছে নিয়েছেন তা জানতে চান সবাই।

এই দম্পতির কোন সন্তান নেই। বিয়ের পরপরই কোন সন্তান না নেয়ারি সিদ্ধান্ত নেন তারা। বই পড়ে, টিভি দেখে, শরীরচর্চা করে, জানালা দিয়ে বাইরে বাচ্চাদের খেলা দেখে সময় কাটান। সম্প্রতি তার একটি ওয়াশিংমেশিন কিনেছেন। এতে কাপড় পরিষ্কার করে শুকাতে দেন। এটিও এখন তাদের রুটিনে পরিণত হয়েছে।

শারিরীকভাবে অসুস্থ না হলেও প্রতিদিন একই কাজ করতে হয় বলে বিরক্ত এই দম্পতি। তারা দুজনেই বলেন, “আমদের কাছে প্রতিটি দিন একই রকম। আমাদের নিজেদের মধ্যে আর কোন বিষয়ে কথা বলার কিছু নেই। এভাবে থাকতে থাকতে আমরা বিরক্ত।”

Reneta

এ কারণেই তারা ‘স্বেচ্ছায় মৃত্যুর’ জন্য আবেদন করেছেন। চিকিৎসকের সহায়তা নিয়েই তারা মৃত্যুবরণ করতে চান। তবে এখন পর্যন্ত তারা কোন সাড়া পাননি।

ভারতের আইনে এ ধরণের মৃত্যুর অনুমতি নেই। কেবলমাত্র চিকিৎসকের পরামর্শক্রমে(প্যাসিভ ইউথেনাসিয়া) চিকিৎসার বাইরে চলে যাওয়া যন্ত্রণায় কাতর ব্যক্তিকে বিশেষ অনুমতি সাপেক্ষে স্বেচ্ছামৃত্যুর অনুমতি দেওয়া যেতে পারে।

এমন তথ্য জানার পরই নারায়ণ অনুসন্ধান করতে থাকেন অসুস্থ না হলেও বৃদ্ধ বয়সে কোথায় স্বেচ্ছায় মৃত্যুর সুযোগ রয়েছে। তিনি জানতে পারেন সুইজারল্যান্ডে এ ধরণের মৃত্যুর বৈধতা আছে। তখন তিনি স্ত্রীসহ সুইজারল্যাণ্ডে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু তার পাসপোর্টের মেয়াদ না থাকায় ভিসা পাননি। তবে ইরাবতির ভিসা হলেও স্বামীকে ছাড়া তিনি একা যাননি।

তাদের আবেদনের জবাব না পেলেও তারা আর কোন ইচ্ছার কথা জানাননি। তাদের পরিকল্পনা আছে যদি সরকার তাদের আবেদনে সারা দেন, তবে তারা এই ছোট ফ্ল্যাটটি সরকারের কাছে তুলে দিবেন। যদিও এটি এখন বড় ‘যদির’ ওপর দাঁড়িয়ে আছে। কিন্তু যদি তাদের একজন মারা যান তাহলে আরেকজনের কী হবে?  সে পর্যন্ত তাদের নিয়মিত এই ভয়ের মধ্য দিয়েই যেতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যে সাদা গাড়িতে তুলে নেয়া হল শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তাকে

পরবর্তী

প্রথমবারের মত ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ পেল যৌথ চ্যাম্পিয়ন

পরবর্তী

প্রথমবারের মত 'চ্যানেল আই সেরাকণ্ঠ' পেল যৌথ চ্যাম্পিয়ন

তিন ‘নিখোঁজ’কে গ্রেফতার করেছে ডিবি

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT