বিনোদন

তিন বছর পর চলচ্চিত্রে নিপুণ

তিন বছর পর চলচ্চিত্রে নিপুণ

নিপুণ

কদিন আগেও বলেছিলেন আপাতত কোনো ছবিতে অভিনয় করবেন না তিনি। কারণ স্পা নিচ্ছেন। না, তিনি নতুন ছবিতে অভিনয় করছেন। তিন বছর পর নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন নিপুণ। ছবির নাম ‘ধূস কুয়াশা’।

ছবিটি পরিচালনা করবেন উত্তম আকাশ। তিনি বলেন, ‘নিপুণ আমার প্রিয় একজন নায়িকা। তাকে মাথায় রেখেই ছবির গল্প এগোচ্ছে। গল্প ভাবনা ও শুটিং পরিকল্পনা নিপুণের সঙ্গে আলোচনা করেই আমার ছবিতে তার অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছি। ছবির কাজ শিগগিরই শুরু করব।’

নিপুণ বলেন, ‘অজ্ঞাতনামা’র পর চলচ্চিত্রে অভিনয় নিয়ে কোনো ভাবনা মাথায় ছিল না। কিন্তু উত্তম আকাশের কাছ থেকে ছবির গল্প আর শুটিং পরিকল্পনা জানার পর মনে হলো এটা মিস করা যাবে না। গল্পটি খুবই সুন্দর। আর শুটিং ভাবনাও চমৎকার। তাই সিদ্ধান্ত নিলাম এই ছবিতে অভিনয় করব।’

ছবিতে নিপুণের বিপরীতে অভিনয় করবেন নবাগত মুন্না। সংগীত পরিচালক হিসেবে আছেন ইমন সাহা ও প্রীতম।

বিষয়:নিপুণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…