বাংলাদেশ

তিন বছরের জন্য ড. দেবপ্রিয় সিডিপি’র সদস্য পুনর্নিযুক্ত

ড. দেবপ্রিয় সিডিপি’র সদস্যপদ তিন বছরের জন্য পুনর্নিযুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ড. দেবপ্রিয় সিডিপি’র সদস্যপদ তিন বছরের জন্য পুনর্নিযুক্ত, তিনি এক আলোচনায় অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যকে ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল (ইকোসোক) জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি)-এর সদস্য হিসেবে পুনর্নিযুক্ত করেছে।

সিডিপির সদস্য হিসেবে ড. দেবপ্রিয় ১ জানুয়ারী ২০২২ থেকে তিন বছরের জন্য নিযুক্ত থাকবেন। তিনি নিজস্ব সক্ষমতায় কমিটিতে সদস্যের দায়িত্ব পালন করবেন।

১৩ ডিসেম্বর জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল লিউ জেনমিন এই সিদ্ধান্ত জানান।

সিডিপি জাতিসংঘের একটি সহায়ক সংস্থা, যেটি উন্নয়ন নীতি বিষয়ে ইকোসোক-কে পরামর্শ দিয়ে থাকে। স্বল্পোন্নত দেশের তালিকাতে অন্তর্ভুক্তি এবং তা থেকে বের হওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকে এই কমিটি।

বিষয়:ড. দেবপ্রিয় ভট্টাচার্য সিডিপি সিপিডি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…