চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন বছরের চুক্তি বাড়িয়ে এমবাপের ৩ গোল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৮ পূর্বাহ্ণ ২২, মে ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

আগেই ফরাসি লিগ শিরোপা নিশ্চিত ছিল। বাকি ছিল এমবাপের পিএসজিতে থাকা না থাকার দোলাচল। অবশেষে হ্যাটট্রিক করে দলকে বড় ব্যবধান জিতিয়ে ভক্তদের জানিয়ে দিলেন তিনি আপাতত কোথাও যাচ্ছেন না। ২০২৫ সাল পর্যন্ত নিজ শহর প্যারিসেই থাকছেন তিনি। ফলে তাকে দলে টানার রেসে থাকা রিয়াল মাদ্রিদকে আরও একবার হতাশ হতে হল।

শনিবার রাতে লিগ ওয়ানে নিজেদের শেষ ম্যাচে মেটজেকে ৫-০ গোলে হারিয়েছে ফরাসি জায়ান্টরা।

মাঠে নামার আগেই জানা গিয়েছিল ঘরের ছেলে কাইলিয়ানে এমবাপে থাকছেন পিএসজিতেই। ফলে স্বাভাবিক ভাবেই বাড়তি উন্মাদনা ছিল ম্যাচটিতে। এমন ম্যাচে নিরাশ করেননি ২৩ বর্ষী ফরাসি ফরোয়ার্ড। ম্যাচে তার হ্যাটট্রিকটি তায় কাটা ঘায়ে নুনের ছিটা হয়ে জ্বালা বাড়াবে এমবাপের অপেক্ষায় পথ চেয়ে থাকা রিয়াল সমর্থকদের।

ম্যাচের শুরু থেকেই মেটজের রক্ষণের পরীক্ষা নিয়েছে পচেত্তিনোর দল। ২৫ মিনিটে এমবাপের গোলে লিড নেয় পিএসজি। সেই রেশ কাটতে না কাটতেই ফের ২৮ মিনিটে মেসির বাড়ানো বল দারুণ দক্ষতায় মেটজের জালে পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে।

৩২ মিনিটে নেইমার গোল করলে ৩-০ তে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে পিএসজি। ৪৩ মিনিটেই হ্যাটট্রিকের সাদ পেতে পারতেন এমবাপে। যদি না দূর থেকে নেয়া শট পোস্ট ঘেঁষে বেড়িয়ে যেত।

তবে বেশিক্ষণ ভক্তদের অপেক্ষায় রাখেননি এমবাপে। ম্যাচের ৫০ তম মিনিটে আদায় করে নেন হ্যাটট্রিক। একই সাথে আসরে এটি তার ২৮ তম গোল।

Reneta

৬৭ মিনিটে এমবাপের বাড়ানো বল দারুণ দক্ষতায় সামলে নিয়ে গোলের উদ্দেশ্যে বুলেট গতির শট নেন মেসি। তবে তা পোস্টে বাঁধা পেয়ে ফিরে আসলে আলতো ছুঁয়ায় জালে জড়িয়ে ব্যবধান ৫-০ করেন পিএসজি।

ম্যাচের ৫৮ তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মেটজে ফুটবলার বুবাকার ত্ররে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় মেটজে। বাকি সময় পিএসজিকে গোল করতে না দেয়ায় ছিল তাদের লক্ষ্য। ৫ গোল দেয়ার পর পিএসজি তাদের গতিতে লাগাম টানলে ব্যবধান আর বাড়েনি। ৫-০ গোলের জয় নিয়ে আসর শেষ করে ফরাসি জায়ান্টরা। দারুণ জয়ের পর পিএসজিতে খেলতে পারায় খুশির কথা জানিয়েছেন ফরাসি তারকা।

‘আমি প্যারিসে থাকতে পেরে খুব খুশি। এটা আমার শহর। আশা করি যা পছন্দ করি তা এখানেই করে দেখাতে সক্ষম হব — আপনাদের সবাইকে সাথে নিয়ে এখানেই ম্যাচ এবং ট্রফি জিততে চাই।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেপিএসজিফ্রেঞ্চ লিগ ওয়ানমেটজেরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’: শিক্ষামন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

হাসপাতালে অবহেলায় বিপন্ন পাকিস্তানের শিশুদের জীবন

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণআন্দোলন হতে পারে: নাহিদ ইসলাম

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-বাংলাদেশের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং ২৬’ শুরু

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT