বিনোদন

তিন দিনে ১০০ কোটির ঘরে ‘মাস্টার’

চ্যানেল আই অনলাইন: সিনেমা 'মাস্টার' এর পোস্টার, দুই প্রধান চরিত্রের মুখোমুখি যুদ্ধ।. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমা ‘মাস্টার’ এর পোস্টার, দুই মুখোমুখি চরিত্রের চোখে চোখে যুদ্ধের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনা মহামারির মধ্যেও থালাপথি বিজয়ের ছবি বক্স অফিসে চমক দেখাল। বুধবার মুক্তি পাওয়া ছবি ‘মাস্টার’ মাত্র তিন দিনে আয় করেছে ১০০ কোটি রুপি।

করোনা মহামারির কারণে প্রেক্ষাগৃহগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলতে হচ্ছে। এজন্য শুধুমাত্র ৫০ শতাংশ দর্শক প্রেক্ষাগৃহে সিনেমা উপভোগ করতে পারছেন। কিন্তু তারপরও বিপুল পরিমাণ দর্শক হলে টানছে এই ছবি।

অ্যাকশন-থ্রিলার ‘মাস্টার’ সিনেমাটি পরিচালনা করেছেন লোকেশ। বিজয় প্রফেসর দুরাইরাজ ওরফে জেডির ভূমিকায় অভিনয় করেছেন। আর গ্যাংস্টার ভবানির ভূমিকায় রয়েছেন বিজয় সেতুপতি। দুজনের মুখোমুখি লড়াইয়ের গল্পে তৈরি হয়েছে ছবি। বিজয়ের বিপরীতে দেখা গেছে মালবিকা মোহনানকে। ইন্ডিয়ান এক্সপ্রেস

বিষয়:বিজয় সেতুপতি মাস্টার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…