চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন দলের টুর্নামেন্টের নাম ‘বিসিবি প্রেসিডেন্টস কাপ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৬ অপরাহ্ণ ০৮, অক্টোবর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

তিন দলের টুর্নামেন্ট আয়োজনের সবকিছু চূড়ান্ত হয়েছিল এক সভাতেই। শুধু আসরের নাম ঠিক করা বাকি ছিল। বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রোববার থেকে শুরু হতে যাওয়া ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টের নাম বিসিবি প্রেসিডেন্টস কাপ।

৬ অক্টোবর মিরপুরে সভা করে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন টুর্নামেন্ট নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেন। ওই দিনই ঘোষণা করা হয় তিন দলের স্কোয়াড। চূড়ান্ত করা হয় সূচি।

তিন দলের আসরটি হবে ডাবল লিগ পদ্ধতির। একেকটি দল অপর দুই প্রতিপক্ষের সঙ্গে দুবার করে লড়ার সুযোগ পাবে। দল তিনটির নেতৃত্বে থাকবেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও নাজমুল হোসেন শান্ত। সব খেলাই শের-ই-বাংলা স্টেডিয়ামে।

করোনাভাইরাসের কারণে অন্ধকারে চলে গিয়েছিল দেশের ক্রিকেট। ব্যাট-বলের লড়াইয়ে হোম অব ক্রিকেট এবার আলোকিত হওয়ার অপেক্ষায়।

সর্বশেষ ১১ মার্চ জ্বলেছিল শের-ই-বাংলা স্টেডিয়ামের ফ্লাডলাইট। ঠিক সাত মাস পর আলোর ঝলকানি দেখা যাবে মাঠে। তিন দলের টুর্নামেন্ট শুরু হবে ১১ অক্টোবর। ফাইনাল ২৩ অক্টোবর। শিরোপা নির্ধারণী ম্যাচ টিভিতে সরাসরি সম্প্রচারের ভাবনার কথা জানিয়েছে বিসিবি।

সব ম্যাচই দিবা-রাত্রির। খেলা শুরুর সময় দুপুর দেড়টা। বৃষ্টির কথা মাথায় রেখে থাকছে রিজার্ভ-ডে।

টুর্নামেন্টের সকল খরচ বহন করবে বিসিবি। থাকছে না পৃষ্ঠপোষক। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সাংবাদিকদের জানান, ‘বিসিবির নিজস্ব ব্যবস্থাপনায় সবসময়ই টুর্নামেন্ট আয়োজন করা হয় এবং স্পন্সরও নেয়া হয়, এটা ঠিক। কিন্তু এই টুর্নামেন্টের জন্য আপাতত আমাদের যে পরিকল্পনা তাতে কোনো স্পন্সর নেই। এ ধরনের কোনো পরিকল্পনা আমরা এখন পর্যন্ত করিনি।’

ট্যাগ: তামিমনাজমুল হাসান পাপনবিসিবিমহমুদউল্লাহলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রিজার্ভের নতুন মাইলফলকে দেশ

পরবর্তী

নতুন অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন

পরবর্তী

নতুন অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন

এবার ৫৪ ক্রিকেটারের করোনা পরীক্ষা

সর্বশেষ

প্রতিদিন সহজে পালনযোগ্য ৭ পুণ্যময় আমল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

সাফারি পার্কে কর্মী ও দর্শনার্থীর মধ্যে মারামারি, পাল্টাপাল্টি অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ডে-কেয়ারে ৩ বছরের শিশুকে চেয়ারে বেঁধে মারধরের অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬

গাইবান্ধায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ

আগস্ট ৩১, ২০২৬

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি নিঝুমদ্বীপ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT