আন্তর্জাতিক

তিন তালাক বিরোধী পিটিশনে ১০ লাখ মুসলিম নারীর সাক্ষর

তিন তালাক বিরোধী পিটিশনে ১০ লাখ মুসলিম নারীর সাক্ষর

তিন তালাক বিরোধী পিটিশনে ভারতীয় ১০ লাখ মুসলিম মহিলা সাক্ষর করেছেন। তাদের অধিকাংশই উত্তর প্রদেশের বলে দাবি করেছে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ নামের একটি সংগঠন। এই সংস্থার পক্ষ থেকেই পিটিশনটি দাখিল করা হয়েছে।

মুসলমানদের ধর্মগ্রন্থ কুরআন অনুযায়ী স্ত্রীকে প্রথমবার তালাক বলার পর তিন মাস অপেক্ষা করতে হয় স্বামীকে। তারপর তিনি পরের দুটি তালাক বলতে পারেন। তারপরই বিবাহ বিচ্ছেদ গ্রাহ্য হয়।

এই প্রথার বিরোধিতা করে সম্প্রতি ভারতের সুপ্রিমকোর্টে পিটিশন দাখিল করা হয়েছিল। ভারত সরকারই শীর্ষ আদালতকে জানিয়েছিলো: এই আইনে সমানাধিকার দেয়া হোক।

কিন্তু মুসলিম ল’ বোর্ড তার বিরোধিতা করে জানিয়েছিলো: কোনো মহিলাকে হত্যা করার চেয়ে এই প্রথাই অনেক ভালো।

এখনো পর্যন্ত এই মামলার কোনো নিস্পত্তি হয়নি। চলছে টানাপোড়েন। এর মধ্যে প্রায় ১০ লাখ মুসলিম মহিলার স্বাক্ষর করা এই পিটিশনে শীর্ষ আদালতে কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার বিষয়।

তবে রাজনীতিকদের মতে: উত্তর প্রদেশের নির্বাচনের ফলাফল এতে প্রভাব ফেলেছে। কারণ উত্তর প্রদেশে সর্বাধিক জনসংখ্যাই মুসলিমদের।

গত বছর তিন তালাকের বিপক্ষে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনি বলেন: এমন বৈষম্যমূলক নীতির মাধ্যমে মুসলিম নারীদের জীবন নষ্ট হতে দেয়া যায় না।

এই প্রসঙ্গ তুলে বিরোধী দলগুলোরও সমালোচনা করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী।

বিষয়:তিন তালাক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…