চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন তারকা হোটেলে র‌্যাবের অভিযানকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩২ অপরাহ্ণ ০৯, মার্চ ২০২২
অপরাধ
A A
আরজে টাওয়ার হোটেল ও রিসোর্টের বহুতল ভবন রাতের আলোতে ঝলমল. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে র‌্যাবের অভিযানে বৈধ আমদানি করা মদকে অবৈধ বলে জব্দ করার বিষয়টি চ্যালেঞ্জ করে তিন তারকা মানের হোটেল আরজে টাওয়ার রিসোর্টের পক্ষ থেকে উচ্চ আদালতে একটি রিট পিটিশন দাখিল করা হয়েছে।

সরকারি লাইসেন্সপ্রাপ্ত ওই বারে দুই দফায় দুটি মামলায় গ্রেপ্তারদের মাদক ব্যবসায়ী হিসেবে দেখায় কিশোরগঞ্জের ভৈরব র‌্যাব।  তবে র‌্যাবের দাবি তাদের অভিযান সঠিক।

পিটিশনের বিষয়ে হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জমান এক মাসের রুল ইস্যু করেন।

Banglabid

কেন এই অভিযান অবৈধ হবে না এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আইজিপি, ডিজি র‌্যাব, এডিজি র‌্যাব, জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়া, কমান্ডিং অফিসার র‌্যাব ও ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপারকে এক মাসের মধ্যে রিটের জবাব দিতে বলা হয়। কিন্তু তিন মাস পেরিয়ে গেলেও রুলের জবাব দেয়নি কেউ।

আরজে টাওয়ার হোটেল ও রিসোর্ট সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ধারা ১০ ও ১৩ মোতাবেক ২০১৯ সালের ১৩ মার্চ আর জে টাওয়ার হোটেল ও রিসোর্ট এর ব্যবস্থাপনা পরিচালকের নামে বার লাইসেন্স (১/২০১৮-১৯) অনুমোদন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়। এরপর ২০২০ থেকে আশুগঞ্জ গোলচত্তর এলাকায় অবস্থিত আর জে টারওয়ার হোটেল এন্ড রিসোর্ট এর নিচ তলায় বারের কার্যক্রম শুরু করেন তারা।

এছাড়াও ২০১৯ সালের ১৮ জুন বাংলাদেশ পর্যটন করপোরেশনের বন্ডেড ওয়্যারহাউস থেকে আমদানি করা ১৮ টি ব্যান্ডের বিদেশি মদ ও মদ জাতীয় পানীয় কেনার অনুমোদন পায় আর জে টাওয়ার হোটেল ও রিসোর্ট।

Reneta

কিন্ত কিছুদিন যেতে না যেতেই দুই দফা অভিযান চালায় কিশোরগঞ্জের ভৈরব র‌্যাব ক্যাম্প।

২০২০ সালের ২৯ অক্টোবর ও ২০২১ সালের ১৪ অক্টোবর দুই অভিযানে শতাধিক হুইস্কি, ভোডকা ও বিয়ার ক্যান জব্দ করা হয়।  এছাড়াও ২২ জন স্টাফকে গ্রেপ্তার দেখিয়ে প্রত্যেককেই মাদক ব্যবসায়ী হিসেবে এজাহারে উল্লেখ করে আশুগঞ্জ থানায় নিয়মিত মামলা করে র‌্যাব।

এই অভিযানকে চ্যালেঞ্জ করে গত বছরের ২৯ নভেম্বর উচ্চ আদালতে আপিল করা হয়। অভিযান কেন অবৈধ হবে না জানতে চেয়ে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দেয়ার জন্য নির্দেশ দেয় উচ্চ আদালত। কিন্তু প্রায় তিন মাস পেরিয়ে গেলেও রুলের জবাব দেয়নি কেউ।

আরজে টাওয়ার হোটেল ও রিসোর্টের পরিচালক সরওয়ার শফিক জানান, লাইসেন্স করা বারে অভিযান চালিয়ে বৈধ আমদানি করা মদকে অবৈধভাবে জব্দ করে হয়রানি করা হচ্ছে। কারণ দুটি ঘটনাতেই র‌্যাবের অভিযানের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তা কিংবা জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট র‌্যাবের সাথে ছিল না। বৈধ মাল ফেরতের জন্য আমরা নিম্ন আদলতে আবেদন করেছি।

র‌্যাব জানায়, তাদের দিক থেকে ঠিক থেকেই অভিযান পরিচালনা করা হয়েছে। কেউ সংক্ষুব্ধ হলে উচ্চ আদালতে যেতে পারবেন।

বুধবার ৯ মার্চ এ বিষয়ে রিটকারির আইনজীবি মাজেদুল হাসান মাজেদ চ্যানেল আই অনলাইনকে বলেন, হাইকোর্ট রুল দিয়েছেন। শুনানির জন্য লিস্টে রয়েছে। শুনানি হলে একটা ফলাফল আসবে।

এর আগে গত বছরের ১৩ ডিসেম্বর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংজ্ঞায় মদকে অন্তর্ভুক্ত করা কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

মদকে (পানযোগ্য অ্যালকোহল) মাদকদ্রব্যের বাইরে রাখার নির্দেশনা চেয়ে রিট করেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের আরজে টাওয়ার হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফারুক।

আদালতের আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আহসানুল করিম। এই আইনজীবী বলেন, ‘পানযোগ্য অ্যালকোহল এবং নিষিদ্ধ মাদককে একই সংজ্ঞায় সংজ্ঞায়িত করায় অ্যালকোহল যারা বিক্রি করে, আমদানি করে বা রপ্তাানি করেন, তাদের জন্য সমস্যা তৈরি হয়েছে। কারণ, পানযোগ্য অ্যালকোহল তখন মাদক দ্রব্য হিসেবে চিহ্নিত করা হয়। যার ফলে তাদের (পানযোগ্য অ্যালকোহল) ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়। তাই মাদকদ্রব্যের আইনের সংজ্ঞায় ”মদকে” অন্তর্ভুক্ত করা নিয়ে রিট করা হয়। আদালত শুনানি নিয়ে রুল জারি করেছেন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: র‌্যাবের অভিযানহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আইএইএ’র সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন চেরনোবিলের

পরবর্তী

রাষ্ট্র ও ধর্ম: বিজয়ের সুবর্ণ জয়ন্তীর শেষার্ধে

পরবর্তী
ভারত-পাকিস্তান সীমান্তে জনসমাগম ও নিরাপত্তা ব্যবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্র ও ধর্ম: বিজয়ের সুবর্ণ জয়ন্তীর শেষার্ধে

McDonald's logo with golden arches and red background in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কারণে রাশিয়া ছাড়ছে বহুজাতিক কোম্পানিগুলো

সর্বশেষ

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT