চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন ছবির পরিচালনায় ফারুক, আগামি বছরে শুটিং

মিতুল আহমেদ মিতুল আহমেদ
১:২৩ অপরাহ্ণ ০৩, অক্টোবর ২০১৭
বিনোদন
A A
বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক ফারুকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলা চলচ্চিত্রের ‘মিঞা ভাই’ খ্যাত অভিনেতা ফারুক। অভিনয়ে নিয়মিত না থাকলেও চলচ্চিত্রকে ছেড়ে যাননি তিনি। বর্তমানে এফডিসি কেন্দ্রীক সংগঠন ‘চলচ্চিত্র পরিবার’-এর আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে এবার সরাসরি চলচ্চিত্র নির্মাণেও পা রাখতে যাচ্ছেন তিনি।

সবকিছু ঠিকঠাক থাকলে আসছে বছর থেকেই চলচ্চিত্র নির্মাণে হাত দিবেন ফারুক, এমনটাই তিনি জানালেন চ্যানেল আই অনলাইনকে। কবে নাগাদ চলচ্চিত্র নির্মাণে হাত দিবেন এমন প্রশ্নে ফারুক বলেন, বললেইতো হুট করে আর নির্মাণে নেমে যাওয়া যায় না। তবে আমি হয়তো সামনের বছরেই সিনেমা নির্মাণ শুরু করবো। আসলে কোনো বেড পলিটিক্স-এ জড়াতে চাই না। আগে এফডিসিতে ভালো মেশিন আসুক, আমিতো আর শর্টফিল্ম বানাবো না ফলে একটু সময় লাগবে। টেবলি ওয়ার্ক আছে, গল্প ঠিক হবে, আর্টিস্টের সিডিউলের ব্যাপার আছে। সবকিছু ঠিক করেই নির্মাণে নামবো।

সিনেমার চিত্রনাট্য কার জানতে চাইলে ফারুক আরো বলেন, তিনটা সিনেমা নির্মাণ করবো। সবগুলোই আমার চিত্রনাট্য। তবে সিনেমার সংলাপের দায়িত্বে থাকবে আমজাদ হোসেন। আসলে আমরা সবাই মিলে কাজটি করতে চাই। গোছালোভাবেই করতে চাই। আর আমার ছবিতে গান করবে গাজী মাজহার। সিওর না, কিন্তু তাকে আমি রিকুয়েস্ট করবো। ছবি বানাতে হলে মিউজিক লাগবে। বানানো মিউজিক দিয়ে আমি সিনেমা করবো না। আলাউদ্দিন আলী, শেখ সাদী, আলম খানের মতো মানুষ আছেন, মিউজিক নিয়ে তাদের সঙ্গে আমি কথা বলবো। এইসব ট্যালেন্ট মানুষদের নিয়ে আমি কাজ করতে চাই



মিউজিক, স্ক্রিপ্ট, ডায়ালগ সবইতো কে করবে ঠিক করে ফেলেছেন। তাহলে আপনার ছবিতে আর্টিস্ট কারা থাকবে এটা কি বলা যাবে, এমন প্রশ্নে চিত্রনায়ক ফারুক হেসে বলেন- না। আর্টিস্ট এখনই জানাচ্ছি না। সবকিছু ঠিক করে তারপর আর্টিস্ট কারা থাকবে সেটা জানাবো।

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই চলচ্চিত্র থেকে যেনো এক প্রকার দূরেই ছিলেন তার সমকালীন আরেক ব্যক্তিত্ব চিত্রনায়ক আলমগীর। কিন্তু গেল মাসে ‘একটি সিনেমার গল্প’ নামে একটি ছবি পরিচালনা ও প্রযোজনার মধ্য দিয়ে ফিরলেন আপন ঘরে। আর এবার নির্মাণে নামছেন ফারুক। চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, চলচ্চিত্রের সিনিয়র শিল্পীরা বাংলা চলচ্চিত্রের দুর্দিনে এভাবে এগিয়ে এলে হয়তো দ্রুতই ইন্ডাস্ট্রি থেকে সংকট দূর হবে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিঙ্গাদের কারণে যেন স্থানীয়দের সমস্যা না হয়: ওবায়দুল কাদের

পরবর্তী

শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হলেন জসিম উদ্দিন মণ্ডল

পরবর্তী
জনপ্রিয় ব্যক্তিত্বের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হলেন জসিম উদ্দিন মণ্ডল

বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছেন, মাঠে প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মাশরাফিদের অপেক্ষায় ভিলিয়ার্স ‘আতঙ্ক’

সর্বশেষ

ভয়াবহ দুর্ঘটনায় অভিনেত্রী তিশার গাড়ি, বললেন যা ঘটেছিল

আগস্ট ৩০, ২০২৬

সাবেক আইজিপি এনামুল হকের মৃত্যু

আগস্ট ৩০, ২০২৬

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পেছাল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে ছিনতাইয়ে শিক্ষিকার মৃত্যু: প্রধান আসামি গ্রেপ্তার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে ধ্বংসস্তূপের নিচে ৩ দিন, ৬ বছরের শিশুকে জীবিত উদ্ধার

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT