বাংলাদেশের শীর্ষ নায়ক শাকিব খান এখন তিন কোটির মালিক। ইউটিউবে তার অভিনীত চলচ্চিত্রের গানের ভিউয়ের দিক দিয়ে তিনি কোটিপতি। একটি, দুটি নয় পরপর তার ছবির তিনটি গান কোটিবার দেখা হয়েছে।
প্রথমে, মুক্তির মাত্র ছ’মাসের মধ্যে ‘বসগিরি’ ছবির ইমরান-কণার গাওয়া ‘দিল দিল’ গান করেছে রেকর্ড। যা ছিল ঢাকাই সিনেমার অন্তর্জাল ইতিহাসে প্রথম কোনও গান, যেটি কোটি ভিউয়ের ঘর পেরিয়েছে ইউটিউবে। এরপর তার ‘সত্ত্বা’ ছবির জেমসের গাওয়া ‘তোর প্রেমেতে অন্ধ’ গানটি ইউটিউবে ঝড় তোলে। যার ফলে মাত্র চার মাসে এক কোটি ভিউয়ার পায় গানটি।
আর সম্প্রতি তার অভিনীত আরও একটি গান পেয়েছে কোটির তকমা। ‘নবাব’ ছবির নাচে ভরপুর ‘ষোলোআনা’ গানটি। সেটিও ঢুকে গেছে কোটির ঘরে। ‘ষোলো আনা’ গানটি গেয়েছেন সাদাব হাশমি ও আকৃতি কক্কর।
পরপর তিনটি গানের কোটি ভিউয়ার দিয়ে প্রথম কোন নায়ক হিসেবে শাকিব এখন তিন কোটির মালিক।
লেখা: আসিফ রহমান খান
‘দিল দিল দিল’ গান
‘তোর প্রেমেতে অন্ধ’ গান
‘ষোলোআনা’ গান








