অস্ট্রেলিয়াকে হারিয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে সমতায় ফিরেছে ইংল্যান্ড। চতুর্থ ম্যাচে অজিদের ৩ উইকেটে হারায় ইংলিশরা।
প্রথম ব্যাট করে ৭ উইকেটে ২৯৯ রান করে অস্ট্রেলিয়া। দলের হয়ে গ্লেন ম্যাক্সওয়েল ৬৪ বলে সর্বোচ্চ ৮৫ রান করেন। ৭৫ রান করেন জর্জ বেইলি। হাফসেঞ্চুরি (৫০) মিশেল মার্শ। এছাড়া জনে হেস্টিংস ৩৪ রান করেন।
জবাবে ১০ বল বাকি থাকতে তিন উইকেট হাতে রেখে জয় তুলে নেয় ইংল্যান্ড। দলে হয়ে অধিনায়ক ইয়ন মরগান ৯২ রান করেন। এছাড়া জেমস টেলর ও বেন স্টোকস সমান ৪১ রান করে করেন।
দুই দলের সিরিজ নির্ধারণী পঞ্চম ও শেষ ম্যাচ হবে ১৩ সেপ্টেম্বর।






