চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে অভিভূত শাকিব খান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৯ অপরাহ্ণ ২৪, জুলাই ২০১৭
বিনোদন
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার নেন শাকিব খান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার নেন শাকিব খান

২০১০ সালে জাকির হোসেন রাজুর ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ২০১২ সালে শাহীন সুমনের ‘খোদার পরে মা’ আর এবার এস এ হক অলীক পরিচালিত ‘আরও ভালোবাসব তোমায়’ ছবিতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন চিত্রনায়ক শাকিব খান। তিনটি পুরস্কারই তিনি নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে। আর তিনবার ‘সেরা অভিনেতা’ ​ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে অভিভূত দেশের এই শীর্ষ চিত্রনায়ক।

পুরস্কার পাওয়ার পর শাকিব খান বললেন, ‘শিল্পীর জন্য এটা সবচেয়ে বড় সম্মান। আমি ভীষণ আনন্দিত।’

এর আগে চ্যানেল আই অনলাইনকে শাকিব খান বলেন, ‘তৃতীয়বারের মতো আমি এই পুরস্কার পেয়েছি। তবে এবারের পুরস্কার আমার জন্য অনেক আনন্দ বয়ে এনেছে। গত কিছুদিন নানা ধরনের ঝামেলার মুখোমুখি হতে হয়েছে আমাকে। মানসিক ভাবেও বিপর্যস্ত ছিলাম। তার মাঝে যখন এই পুরস্কার পাওয়ার কথা জানতে পারলাম, মনে হলো গত কয়েকদিনে যা ঘটেছে, সব কিছু তুচ্ছ। আমি আমার কাজের স্বীকৃতি পেয়েছি। এখন আমাকে আরও অনেক কাজ করতে হবে, অনেক ভালো কাজ দর্শকদের উপহার দিতে হবে।’

আগামী দিনের পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ‘আমি সর্বোচ্চ সংখ্যক জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে চাই। সেভাবেই আগামী দিনগুলোতে কাজ করব।’

আজ ২৪ জুলাই সোমবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালে মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্য থেকে ২৫টি ক্যাটাগরিতে নির্বাচিত ৩১ জন গুণী শিল্পী ও কলাকুশলীর হাতে তুলে দেন সম্মাননা পদক ও সার্টিফিকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ২৮ বছর পর ফেরা নরওয়ে

জুলাই ১, ২০২৬

ইরানের বিদায়ে খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

জুন ৩০, ২০২৬

রাতে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল

জুন ৩০, ২০২৬

মুস্তাফা মনোয়ারের সৃষ্টি ও আদর্শকে ধারণ করে দেশের শিল্প ও সংস্কৃতি সমৃদ্ধ হবে

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT