চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিক্ততা ভুলে ব্যবসায় নামছেন পিকে-রামোস!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৩ পূর্বাহ্ণ ০৫, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

দু’জনের সম্পর্ক ছিল এককথায় আদায়–কাঁচকলায়। পাশাপাশি একই পজিশনে খেললেও দুজনের কোনও মুখোমুখি কথাবার্তা ছিল না। একে অপরের বিরুদ্ধে সময় পেলেই তোপ দেগেছেন কিছুদিন আগে পর্যন্তও।

কিন্তু জাতীয় দলের স্বার্থে অদ্ভুত নজির স্থাপন করলেন সার্জিও রামোস এবং জেরার্ড পিকে। নিজেদের মধ্যে ‘আপাতত’ মিটিয়ে নিয়েছেন সব ঝামেলা। সংবাদ সম্মেলনে পিকেও বলেছেন, ‘আমরা একে অপরের খুব কাছাকাছি।’

স্বাধীন কাতালোনিয়ার দাবিতে মুখ খুলেছিলেন পিকে। কাঁদতে কাঁদতে সরাসরি বলেছিলেন, এজন্যে দেশের হয়ে খেলা ছাড়তেও তিনি রাজি। যার তীব্র প্রতিবাদ করেছিলেন রামোস।

বুধবার সংবাদ সম্মেলনে সেই মত থেকে ঘুরে যান পিকে। বলেন, ‘স্পেনের প্রতি আমার দায়বদ্ধতা নিয়ে কোনও প্রশ্ন তোলাই উচিত নয়। আমি এটাকে পরিবার মনে করি। চাই না আমার সতীর্থরা আমাকে নিয়ে কথা বলুক। তাই নিজেই যাবতীয় প্রশ্নের উত্তর দিতে চাই।’



রামোস নিয়ে প্রশ্নের উত্তরে পিকে জানান, ‘আমার আর রামোসের সম্পর্ক নিয়ে অনেক মিথ্যা কথা চারদিকে ছড়িয়ে বেড়ায়। কিন্তু আমরা একসঙ্গে দারুণ আছি। এর আগেও ২০ বার বলেছি এ কথা। আমরা তো ভাবছি পার্টনারশিপে একটা ব্যবসাও করব।’ অনুশীলনে দু’জনকে হাসতে এবং মজা করতে দেখা গেছে।

আগামী শনিবার স্পেন মুখোমুখি হচ্ছে আলবেনিয়ার। তার আগে মাদ্রিদে অনুশীলনে বুধবারও পিকের উদ্দেশে দেখানো হয়েছে ব্যানার, ভেসে এসেছে ব্যঙ্গাত্মক শিস। এমনকি, বার্সেলোনার ক্লাবের সামনে একটি পোস্টারে পিকের ছবির ওপর কালো দাগ লেপে দেওয়া হয়েছে।

কিন্তু স্প্যানিশ ডিফেন্ডার এদিন জানিয়েছেন, ‘ভেবেছিলাম খেলা ছেড়ে দেব। কিন্তু পরে ভেবে দেখলাম, যদি এটা করি তবে যারা আমার সমালোচনা করে, যারা আমাকে শিস দেয়, তাদের আরও সুযোগ করে দেওয়া হবে।’

ট্যাগ: কাতালোনিয়াজেরার্ড পিকেসার্জিও রামোসস্পেন ‍ফুটবল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যে ওয়েবসাইট ভিজিট করছেন, তা কি নিরাপদ?

পরবর্তী

ভারতবর্ষের ছাত্র রাজনীতির ঐতিহ্য বনাম বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়

পরবর্তী

ভারতবর্ষের ছাত্র রাজনীতির ঐতিহ্য বনাম বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়

বাবার কোলে তৈমুর

বাবার কোলে আদুরে তৈমুর

সর্বশেষ

বিদ্যুতের তারে জড়িয়ে পিতা-পুত্রের মৃত্যু

আগস্ট ২৭, ২০২৬

তেজগাঁও কলেজে ‘পদ্মা নদীর মাঝি’

আগস্ট ২৭, ২০২৬

জোড়া সেঞ্চুরিতে গিলদের জয় ঠেকিয়ে দিলেন দিনুশা, সিরিজ জিতেছে ভারতই

আগস্ট ২৭, ২০২৬
হাস্যোজ্জ্বল নারী পোশাক ও গহনা পরিহিত, সুন্দর হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের বিখ্যাত চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’, উচ্ছ্বসিত বাঁধন

আগস্ট ২৭, ২০২৬

সংবাদ সম্মেলনে আসেননি কোচ-খেলোয়াড়, ম্যানেজার নিলেন ‘দায়’

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT