বিনোদন

তাহসান ও নাদিয়ার ‘দূরবীন’

নাদিয়া ও তাহসান

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

অন্তর্জালে একে একে মুক্তি পেয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দূরবীন’–এর `মোমের দেয়াল’, `তুমিহীনা’, `মন ওড়া’ ও `মুক্তি’ শিরোনামের গানগুলো। এরপর জানানো হয়, শিগগিরই ছবিটি ইউটিউবে অবমুক্ত করা হবে। গতকাল বৃহস্পতিবার ইউটিউবে দেওয়া হয়েছে ৩২ মিনিটের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি।

পরিচালনা করেছেন ভিকি জাহেদ। অভিনয় করেছেন তাহসান ও নাদিয়া। ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক ভিকি নিজেই। এইচ টি এম রেকর্ডসের ব্যানারে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন তাহসিন এন রাকিব, সহযোগী প্রযোজক মুহাম্মাদ তাজুল ইসলাম।

ভিকি জাহেদ বলেন, ‘ছবিটি নিয়ে এখনো বিস্তারিত কিছু বলতে চাই না। তবে তাহসানকে এখানে একদমকে নতুন ভাবে পাওয়া যাবে।’

‘দূরবীন’ ছবিতে আরও অভিনয় করেছেন রাজত্ব ব্যান্ডের তৌফিক আহমেদ, মনসুর মুস্তাফিজ, সোহান বাবু ও ইহতিশাম আহমেদ। চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন সুমন সরকার, সম্পাদনায় আছেন সাইফ রাসেল এবং সংগীত পরিচালনা করেছেন মাহামুদ হায়াত অর্পণ।

‘দূরবীন’ ছবির লিংক :

বিষয়:তাহসান নাদিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…