চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাহমিমা আনামের তৃতীয় উপন্যাসের মোড়ক উন্মোচন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৩ অপরাহ্ণ ০৪, আগস্ট ২০১৭
শিল্প সাহিত্য
A A

সাহিত্যিক, কলামিস্ট এবং বিশিষ্টজনদের উপস্থিতিতে মোড়ক উন্মোচিত হলো ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম কন্যা তাহমিমা আনামের তৃতীয় উপন্যাস ‘দ্য বোনস অব গ্রেস’র।  শুক্রবার বিকেলে ডেইলি স্টার ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ বইয়ের  করা হয়।

বইটি লেখিকার আগের দুটি বইয়ের ধারাবাহিকতা। তার আগের দুটি বই, ‘দ্য গোল্ডেন এজ’ এবং ‘দ্য গুড মুসলিম’।এই তিনটি বই মিলে তার ‘ত্রয়ী উপন্যাস’ সম্পূর্ণ হয়েছে বলে জানানো হয় অনুষ্ঠানে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বইটির মুল্যায়ন করে বক্তব্য রাখেন কথা সাহিত্যিক সেলিনা হোসেন, ইমদাদুল হক মিলন, সৈয়দ মনজুরুল ইসলাম প্রমুখ।

Banglabid

দর্শক সারিতে উপস্থিত ছিলেন, সিনিয়র আইনজীবী ড. কামাল হোসেন, এমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, ডা. জাফরুল্লাহ চৌধুরী,  ড. দেবপ্রিয় ভট্টাচার্য, ড. হামিদা হোসেনসহ আরও অনেকে।

বইয়ের ওপর আলোচনায় অংশ নিয়ে সেলিনা হোসেন বলেন: তাহমিমা তার লেখনির মাধ্যমে শেকড়ের সন্ধান করছেন। তার লেখার উপজীব্য হয়েছে বাঙালির গৌরবের মুক্তিযুদ্ধ। ইংরেজি ভাষায় উপন্যাস লিখে তিনি দেশীয় ইতিহাস-ঐতিহ্যকে ছড়িয়ে দিচ্ছেন বিশ্বব্যাপী। এটা বাংলাদেশের সাহিত্যকে নতুন মাত্রা দিয়েছে।

তাহমিমা আনামের লেখায় কোনো সীমাবদ্ধতা খুঁজে পাননি উল্লেখ করে অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, অনেকগুলো ঘটনা ও সময়ের অনবদ্য সংগ্রহ এই উপন্যাস। প্রতিটি মুহূর্তই এখানে গুরুত্বপূর্ণ। একটি অর্থবহ পরিণতির মাধ্যমে শেষ হয়েছে উপন্যাস।

Reneta

নতুন উপন্যাসটি পড়া না হলেও আগের দুটি উপন্যাস পড়ে লেখিকার মূল্যায়নে কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন বলেন: তাহমিমার হাতে একটি সোনার কলম আছে। এই কলম তাকে অনেক দূর নিয়ে যাবে। বাঙালি জাতি আলোকিত হবে তার লেখায়। অক্ষয় হয়ে থাকবে তার নাম।

‘স্টার লিটারেচার অ্যান্ড বুকস’ এর পরামর্শক সম্পাদক ফকরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অধ্যাপক ফেরদৌস আজিম ও অধ্যাপক আহরার আহমেদ। উপন্যাসের বিশেষ অংশ পাঠ করে শোনান লেখিকা তাহমিমা আনাম।

ধন্যবাদ জ্ঞাপন করেন ডেইলি স্টার সম্পাদক এবং তাহমিমা আনামের পিতা মাহফুজ আনাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাহমিমা আনাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বন্ধুদের গল্প নিয়ে কোনালের ‘বন্ধু’

পরবর্তী

বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে সহকর্মী শিক্ষককে যৌন হয়রানির অভিযোগ

পরবর্তী

বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে সহকর্মী শিক্ষককে যৌন হয়রানির অভিযোগ

ইসির সংলাপ: নির্বাচনী সরকারে নজর বিএনপির, সংলাপে বসবে আওয়ামী লীগ

সর্বশেষ

ফাইনালে ‘কিছু একটা ঘটেছিল’ সম্পর্কে যে কথা জানাল আর্জেন্টিনা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয়ী

আগস্ট ২০, ২০২৬

আবারও এক ছবিতে রণবীর-দীপিকা?

আগস্ট ২০, ২০২৬

মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানালেন প্রতিদ্বন্দ্বী অলি আহমদ

আগস্ট ২০, ২০২৬

পদক্ষেপ স্কুলের আয়োজনে বিজ্ঞান মেলা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT