সব ধরনের আন্তর্জাতিক ম্যাচ থেকে সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছেন আরাফাত সানি ও তাসকিন আহমেদ। আইসিসি থেকে এমন খবর পাওয়ার পর থেকে ভক্তদের মনে নেমে এসেছে চরম হতাশা।
এ পরিস্থিতিতে দেশের ক্রিকেট ভক্তদের আশাবাদী হওয়ার পরামর্শ দিয়েছেন টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম।
মুশফিক তার অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, সব ভুলে গিয়ে সবাইকে সামনে তাকাতে হবে। আমাদের বিশ্বাস তাসকিন ও সানি শীঘ্রই পুনর্বাসন শেষ করে দলে ফিরে আসবে। বাংলাদেশ দল ও দেশবাসী সবাই তাদের সাথেই আছে।






