স্পোর্টস

তাসকিন চট্টগ্রামের, সানি রংপুরের, ইমরুল কুমিল্লার

তাসকিন চট্টগ্রামের, সানি রংপুরের, ইমরুল কুমিল্লার

তাসকিন আহমেদ চট্ট্রগ্রাম ভাইকিংসের, আরাফাত সানি রংপুর রাইডার্সের, ইমরুল কায়েস কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এবং সোহাগ গাজী বরিশাল বুলসের।

মুস্তাফিজুর রহমান (এ), খন্দকার মোশাররফ হোসেন রুবেল(বি), মোসাদ্দেক হোসেন সৈকত(বি) ঢাকা ডায়নামাইটসের।

এনামুল হক বিজয়(এ), তাসকিন আহমেদ(এ) এবং জিয়াউর রহমান(বি) চট্টগ্রাম ভাইকিংসের।

সাব্বির রহমান(এ), আল আমিন হোসেন(বি) ও সোহাগ গাজী(এ) বরিশাল বুলসের। লিটন কুমার দাস(এ), ইমরুল কায়েস(এ), শুভাগত হোম চৌধুরী(এ) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। রুবেল হোসেন(এ), মুমিনুল হক সৌরভ(এ), আব্দুর রাজ্জাক(এ) সিলেট সুপার স্টারসের।

সৌম্য সরকার(এ), আরাফাত সানি(এ) এবং মোহাম্মদ মিথুন রংপুর রাইডার্সের।

শুরু হয়েছে বিপিএল থ্রি’র নিলামের আনুষ্ঠানিকতা। রাজধানীর ব্লু ওয়াটার রেডিসনে সকাল ১১টা থেকে শুরু হয় রুদ্ধদ্বার এ লটারি পর্ব। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন এই আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন। বিপিএলে আইকন খেলোয়াড় পাবেন ৩৫ লাখ টাকা। এ গ্রেডের খেলোয়াড়রা পাবেন ২৫ লাখ টাকা। বি গ্রেডের খেলোয়াড়রা পাবেন ১৮ লাখ টাকা। সি গ্রেডের খেলোয়াড়রা পাবেন ১২ লাখ টাকা। এবং ডি গ্রেডের খেলোয়াড়রা পাবেন ৫ লাখ।

বিদেশী এ গ্রেডের খেলোয়াড়রা পাবেন ৭০ হাজার মার্কিন ডলার, বি গ্রেডের খেলোয়াড় পাবেন ৫০ হাজার মার্কিন ডলার, সি গ্রেডের খেলোয়াড় পাবেন ৪০ হাজার মার্কিন ডলার এবং ডি গ্রেডের খেলোয়াড় পাবেন ৩০ হাজার মার্কিন ডলার।

বিষয়:বিপিএল বিপিএল থ্রি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…