চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তালিকায় ভারত থাকলেও বাংলাদেশ নেই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪০ অপরাহ্ণ ১০, আগস্ট ২০১৭
আন্তর্জাতিক
A A
কাতার-বাংলাদেশ

কাতারে ভিসামুক্ত প্রবেশ সুবিধা

কাতারের ভিসা নীতিমালায় পরিবর্তন এনে এবার ভিসামুক্ত প্রবেশ সুবিধা দেয়া হয়েছে বিশ্বের ৮০টি দেশকে। সেই তালিকায় দক্ষিণ এশিয়া থেকে ভারত থাকলেও নেই বাংলাদেশ।

৮০ দেশের এই তালিকায় বেশিরভাগ দেশই ইউরোপ-আমেরিকা অঞ্চলের। এশিয়ার বেশকিছু দেশ এখানে জায়গা পেলেও দক্ষিণ এশিয়া থেকে দ্বিতীয় ক্যাটাগরির অধীনে সুবিধাটি পাচ্ছে শুধু ভারত এবং মালদ্বীপ।

গত বছর বাংলাদেশের সঙ্গে সুসম্পর্কের কথা বলে এ দেশ থেকে বিনামূল্যে জনশক্তি নেয়ার ঘোষণা দিয়েছিল কাতার। আর এক বছর না ঘুরতেই নানা বৈশ্বিক ঘটনার প্রেক্ষিতে ভিসামুক্ত সুবিধার ঘোষণা দিলেও সেখানে বাংলাদেশের নাম রাখল না কাতার সরকার।

ইতোমধ্যে এই নীতি ঘোষণার মাধ্যমে কার্যকর শুরু হয়েছে। এর মধ্য দিয়ে কাতার সর্বোচ্চ সংখ্যক দেশকে ভিসামুক্ত প্রবেশাধিকার দেয়া আরব উপসাগরীয় অঞ্চলের দেশে পরিণত হলো।

স্থানীয় সময় মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে কাতার এয়ারওয়েজ গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা আকবর আল বাকের বলেন, প্রতিবেশী আরব দেশগুলো যখন কাতারের জন্য তাদের আকাশ ও স্থলসীমা বন্ধ করে দিয়েছে, সেখানে কাতার নিজের সীমানা খুলে দিয়েছে বিশ্বের ৮০টি দেশের ভ্রমণকারীদের জন্য।

নতুন নীতিমালা অনুসারে, তালিকাভুক্ত ওই ৮০টি দেশের নাগরিক কাতারে যেতে চাইলে তাদের কোনো ভিসা ফি দেয়া লাগবে না। কমপক্ষে ছ’মাসের মেয়াদযুক্ত বৈধ পাসপোর্ট এবং কনফার্ম করা রিটার্ন টিকিট থাকলেই ফি ছাড়াই পোর্ট অব এন্ট্রিতে একাধিক সফরযোগ্য ভিসা ইস্যু করা হবে।

Reneta

কাতার পর্যটন কর্তৃপক্ষের প্রধান পর্যটন উন্নয়ন কর্মকর্তা জানিয়েছেন, তালিকার ৮০ দেশকে দু’টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে থাকা ৩৩টি দেশের নাগরিকরা ১৮০ দিন মেয়াদের ভিসামুক্ত সুবিধা পাবেন। ওই সুবিধার অধীনে ব্যক্তি এক বা একাধিক সফরে সর্বোচ্চ মোট ৯০ দিন কাতারে থাকতে পারবেন।

দেশগুলো হলো: অস্ট্রিয়া, বাহামা, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, আইসল্যান্ড, ইটালি, লাটভিয়া, লিচেনস্টাইন, লিথুনিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, সেচেলস, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড এবং তুরস্ক।

ভিসামুক্ত প্রবেশ তালিকায় দ্বিতীয় শ্রেণীতে রয়েছে ৪৭টি দেশ। এই শ্রেণীভুক্ত দেশগুলোর নাগরিকরা অনুমতি ইস্যুর পর থেকে ৩০ দিনের ভিসামুক্ত সুবিধা পাবেন। এর মধ্যে তারা এক বা একাধিকবার কাতার সফর করতে পারবেন। কাতারে ঢোকার পর বিনামূল্যের ভিসা পাওয়ার পর সেখানে আরও ৩০ দিনের অনুমতি পাওয়ার আবেদন করতে পারবেন ভিসাধারী।

এই ৪৭টি দেশের মধ্যেই রয়েছে ভারত। বাকি দেশগুলো হলো: অ্যান্ডোরা, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, আজারবাইজান, বেলারুশ, বলিভিয়া, ব্রাজিল, ব্রুনাই, কানাডা, চিলি, চীন, কলম্বিয়া, কিউবা, ইকুয়েডর, কোস্টারিকা, জর্জিয়া, গায়ানা, হংকং, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, জাপান, কাজাখস্তান, লেবানন, মেসিডোনিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মেক্সিকো, মলডোভা, মোন্যাকো, নিউজিল্যান্ড, পানামা, প্যারাগুয়ে, পেরু, রাশিয়া, স্যান মেরিনো, সিঙ্গাপুর, সাউথ আফ্রিকা, সাউথ কোরিয়া, সুরিনাম, থাইল্যান্ড, ইউক্রেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, ভ্যাটিকান সিটি এবং ভেনেজুয়েলা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাতারকাতারে ভিসামুক্ত প্রবেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিলের বিপক্ষে অপরাজিতই থাকল নরওয়ে

জুলাই ৬, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

জুলাই ৬, ২০২৬

এন্ড্রু কিশোরকে হারানোর ছয় বছর

জুলাই ৬, ২০২৬

হালান্ডের জোড়া গোল, ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টারে নরওয়ে

জুলাই ৬, ২০২৬

নরওয়ের গোলবাতিল-ব্রাজিলের পেনাল্টি মিস, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT