বিনোদন

প্রভাবশালী একশ’ নারীর তালিকায় নওয়াজুদ্দিনের মা

নওয়াজুদ্দিনের মা

নওয়াজুদ্দিনের মা

বলিউড তারকা নওয়াজুদ্দিন সিদ্দিকীর মা মেহেরুন্নিসা সিদ্দিকী বিবিসির তৈরি করা একশ’ প্রভাবশালী নারীর তালিকায় রয়েছেন। ৬৫ বছর বয়সী মেহেরুন্নিসা সিদ্দিকীর এই সাফল্যে দারুণ উচ্ছ্বাসিত ছেলে নওয়াজুদ্দিন।

টুইটারে মায়ের সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করে তিনি ভক্তদের এই তথ্য জানিয়েছেন।

টুইটারে প্রকাশিত ছবির ক্যাপশনে নওয়াজুদ্দিন লিখেছেন, একটি নারী যিনি একটি ছোট গ্রামের রক্ষণশীল পরিবারে থেকেও সব প্রতিকূলতার বিরুদ্ধে সাহস দেখিয়েছেন- আমার মা।

বিবিসির একশ’ প্রভাবশালী নারীর ২০১৭ সালের তালিকায় ভারত থেকে আরও স্থান পেয়েছেন মহিলা ক্রিকেট টিমের ক্যাপ্টেন মিথালি রাজ, সমাজ সেবী ডঃ উর্ভাসি সাহনি এবং নারী অধিকার কর্মী ও শিক্ষাবিদ নিত্য থুম্মালাচেট্টি। এনডিটিভি।

বিষয়:নওয়াজুদ্দিন সিদ্দিকী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…