চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তালিকাভুক্ত শিল্পীদের প্রতি শিল্পী সংঘের অনুরোধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৮ অপরাহ্ণ ০৫, আগস্ট ২০১৮
বিনোদন
A A

‘চলমান পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন রকম বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ ও প্রচার করবেন না। যদি কেউ গুজব, মিথ্যে ও বিভ্রান্তিকর কিছু প্রচার করেন, তবে শিল্পী সংঘের গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।’

চলমান পরিস্থিতিতে শিল্পী সংঘের তালিকাভুক্ত শিল্পীদের প্রতি এমন অনুরোধ জানিয়েছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি শহিদুল আলম সাচ্চু।

ছোট ও বড় পর্দার জনপ্রিয় এই অভিনেতা ও সংগঠক শিল্পী সংঘের অন্তর্ভূক্ত সকল অভিনয় শিল্পীদের প্রতি অনুরোধ জানিয়ে আরো বলেন, ‘অভিনয় শিল্পী সংঘ’ একটি অরাজনৈতিক পেশাজীবি সংগঠন। বর্তমানে ‘‘নিরাপদ সড়ক চাই’’ যে আন্দোলন তা যৌক্তিক এবং আমরা অভিনয় শিল্পীরা এর সঙ্গে আছি।

Banglabid

শিল্পী সংঘের সভাপতি শহীদুল আলম সাচ্চুর সঙ্গে একাত্মা প্রকাশ করেছেন শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম। তাদের দুজনের ভাষ্য, আমরা অভিনয় শিল্পীরা অনেকেই ব্যক্তিগত ভাবে ঢাকার বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছি এবং সহমর্মিতা জানিয়েছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে কোমলমতি ছাত্রছাত্রীদের সকল যৌক্তিক দাবি মেনে নেয়ায় তাকে কৃতজ্ঞতা জানাই।

প্রসঙ্গত, ফেসবুক লাইভে এসে মিধ্যে তথ্য ছড়ানোর জন্য এরইমধ্যে গ্রেপ্তার হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। শনিবার সন্ধ্যায় উত্তরা থেকে র‌্যাব-১ তাকে প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। এরপর তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে নওশাবার বিরুদ্ধে ৫৭ (২) ধারায় মামলা হয়। রবিবার (৫ আগস্ট) দুপুরে উত্তরা পশ্চিম থানায় মামলা করেন র‌্যাব-১ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ এর ডিএডি মোঃ আমীরুল ইসলাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আহসান হাবিব নাসিমলিড বিনোদনশহিদুল আলম সাচ্চু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টেস্টে কোহলিই এখন শীর্ষে

পরবর্তী

নিরাপদ সড়কের দাবি সমর্থনে জাবি ছাত্রলীগের লিফলেট বিতরণ

পরবর্তী

নিরাপদ সড়কের দাবি সমর্থনে জাবি ছাত্রলীগের লিফলেট বিতরণ

আবু হায়দারের জরিমানা-ডিমেরিট

সর্বশেষ

কলকাতায় হোটেলে আগুন: স্ত্রী-সন্তানসহ বাংলাদেশি সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু

আগস্ট ১৯, ২০২৬

ঢাকার মঞ্চে আসছে বিশ্বখ্যাত সেই ‘দ্য আলকেমিস্ট’

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি

আগস্ট ১৯, ২০২৬

কঠিন এই সময়ে মেসির স্বস্তির জায়গা কোথায়, জানালেন মিয়ামি কোচ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আমদানি করা গ্যাস সরবরাহে ঝুঁকি, পাঁচ কার্গো বাতিল

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT