চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তালগোল পাকিয়ে হার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৬ অপরাহ্ণ ২৭, মে ২০১৭
স্পোর্টস
A A

পাকিস্তানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম প্রস্তুতি লড়াইয়ে বড় সংগ্রহ গড়েও তালগোল পাকিয়ে দুই উইকেটে ম্যাচ হাতছাড়া করেছে বাংলাদেশ।

খেলার আগে উইকেট নিয়ে তুমুল আলোচনা হয়। একপাশের সীমানা ৩৫ গজের চেয়ে কম। এই উইকেটে সাধারণত ব্যাটিং অনুশীলন করা হয়। অথচ আইসিসি সেখানে অফিসিয়াল ম্যাচ খেলিয়ে দিল!

পাকিস্তান জয়ের জন্য কতটা মরিয়া ছিল, সেটা শেষ চার ওভার দেখলে বোঝা যায়। মিডলঅর্ডারে শোয়েব মালিক ৭২ করে দিয়ে যাওয়ার পর শেষ ওভারগুলোতে ফাহিম আশরাফ এবং হাসান আলী মাটি কামড়ে পড়ে থাকেন। একজন বাঁহাতি, একজন ডানহাতি হওয়ায় বোলারদের ব্যবহার করতে বিপাকে পড়তে হয় মাশরাফিকে। ২৪ বলে পাকিস্তানিদের দরকার ছিল ৫০ রান। ৪৭তম ওভারে মাশরাফি নিজে আক্রমণে আসেন। তার ওভার থেকে ১৬ রান বেরিয়ে যায়! শেষ তিন ওভারে পাকিস্তানের দরকার ছিল ৩৪। হাতে দুই উইকেট।

৪৮তম ওভারে মাশরাফি ভরসা রাখেন শফিউলের ওপর। এই ওভার থেকে যায় ১০ রান। শেষ দুই ওভারে দরকার ছিল ২৪। এরপর আসেন তাসকিন। তিনি দেন ১১ রান। শেষ ওভারে দরকার পড়ে ১৩।

মাশরাফি আবার আক্রমণে আসেন। প্রথম বলেই ছয় হজম করেন! পরের বলে তিন রান। পরের বলে চার!

এর আগে তামিমের শতকের (১০২) দিনে ৬১ করে সৌম্যর চ্যালেঞ্জটা বাড়িয়ে দিয়েছেন ইমরুল। সৌম্য (১৯) অল্প রানে ফিরে গেলেও তামিম-ইমরুলের কল্যাণে ৩৪১ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। ভালো শুরুর পর শেষদিকের ব্যাটসম্যানরা চালিয়ে খেলবেন, সেটাই স্বাভাবিক। প্রস্তুতি ম্যাচ বলে সেই মাত্রা কিছুটা বেড়ে যায়। মুশফিক (৪৬) ছাড়া পরে আর কেউ ৩০’র ঘর স্পর্শ করতে পারেননি। সাকিব ৪৮ মিনিট ক্রিজে ছিলেন। ২৭ বল খেলে ২৩ রান করে বিদায় নেন। রিয়াদ ২৪ বলে ২৯। মোসাদ্দেক ১৫ বলে ২৬ করে থামেন। মিরাজের সংগ্রহ ১৬ বলে ১৩। অধিনায়ক মাশরাফি ৮ বল খেলে ১ রান করেন।

পাকিস্তানকে আটকাতে নেমে মাশরাফি দারুণ শুরু করেন। নিজের প্রথম স্পেলে ৫ ওভারে ১৯ রান দেন। সঙ্গে এক উইকেট।

বাংলাদেশি বোলাররা সবাই সমানহারে উইকেট নিতে থাকেন। ছয়জন মিলে প্রথম আটটি উইকেট ভাগ করে নেন। পাঁচজন একটি করে। মিরাজ দুটি। একজন রানআউট।

মাশরাফি শুরুর দিকে ৮ ওভারে ৪০ রান খরচ করেন। শেষে পরের দুই ওভারে তিনি ২৮ রান দেন! উইকেট মোট একটি। তাসকিন ১ উইকেট নিতে খরচ করেছেন ৮০ রান। হাত ঘুরিয়েছেন ৯ ওভার। শফিউল ইসলাম ৭ ওভারে ৪৬ দিয়ে একজনকে ফেরান। সৌম্যকেও ব্যবহার করেন মাশরাফি। ৫ ওভারে ২৫ রান দিয়ে উইকেট পাননি। ৬ ওভারে ৪১ রান দিয়ে সাকিবের ১ উইকেট। ২৯ রান খরচায় মোসাদ্দেকেরও ১ উইকেট। মিরাজ ৪ ওভারে ৩০ রান দিয়ে দুইজনকে সাজঘর দেখান। সেই তাকেই মাশরাফি আর বল দেননি!

শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘মোসাদ্দেক ভয় পায় না’

পরবর্তী

সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে পুনঃস্থাপিত হচ্ছে অপসারিত ভাস্কর্যটি

পরবর্তী

সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে পুনঃস্থাপিত হচ্ছে অপসারিত ভাস্কর্যটি

এমন ম্যাচও হারতে পারল সাউথ আফ্রিকা

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT