চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তার সিনেমাপাগল মনটা আমাকে সবচেয়ে উজ্জীবিত করে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১০ অপরাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০২১
বিনোদন
A A

শিশুসাহিত্যিক, চলচ্চিত্র প্রযোজক ও মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের জন্মদিন ২২ ফেব্রুয়ারি। প্রায় তিন দশকের বেশী সময় ধরে তিনি অনন্য উজ্জ্বলতায় সাহিত্য ও মিডিয়া জগতে অবদান রেখে চলেছেন। তার জন্মদিনে শিল্প সাহিত্য অঙ্গনের মানুষ ছাড়াও শুভেচ্ছা জানাচ্ছেন মিডিয়া অঙ্গনের মানুষেরা। তাদেরই একজন জনপ্রিয় নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজ।

‘প্রজাপতি’ খ্যাত এই নির্মাতা নিজের সামাজিক মাধ্যমে ফরিদুর রেজা সাগরকে শুভেচ্ছা জানিয়ে লিখেন, সাদা পাজামা-পাঞ্জাবি মানেই আমার সামনে ভেসে ওঠেন ফরিদুর রেজা সাগর ভাই! আমার তো মনে হয় তার মনটাও সাদা। সাহিত্যিক, উপস্থাপক, নাট্যকার, প্রযোজক, মিডিয়া ব্যক্তিত্বসহ তার গুণের কথা তো বলে শেষ করা যাবে না। এসব ছাপিয়ে তার সিনেমাপাগল মনটা আমাকে সবচেয়ে উজ্জীবিত করে। আমি তাকে একজন আপাদমস্তক সিনেমাপ্রেমীই বলবো।

‘যদি একদিন’ সিনেমার এই নির্মাতা আরো বলেন, সাহিত্য অবলম্বনে আমাদের দেশে সাগর ভাই সিনেমা প্রযোজনার সাহস দেখিয়ে এসেছেন। তাও একবার না, বারবার। বাংলাদেশের সিনেমার জন্য তিনি অনেক কিছু করেছেন। তার সান্নিধ্য পেলেই মনটা খুশিতে ভরে যায়। উৎসাহ পাই।

Banglabid

জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রাজ বলেন, ২২ ফেব্রুয়ারি ফরিদুর রেজা সাগর অর্থাৎ আমাদের সাগর ভাইয়ের জন্মদিন। অন্তর থেকে ভালোবাসা জানাই তাকে। শতায়ু হোন। শুভ জন্মদিন সাগর ভাই।

রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র চট্টপাধ্যায়, সৈয়দ শামসুল হক, রাবেয়া খাতুন, হাসান আজিজুল হক, হুমায়ূন আহমেদ, আহমেদ ছফা, ইমদাদুল হক মিলন, মুহম্মদ জাফর ইকবাল প্রমুখ খ্যাতিমান লেখকদের সাহিত্যকর্ম নিয়ে বহু চলচ্চিত্র প্রযোজনা করেছেন ইমপ্রেস টেলিফিল্ম এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। এ পর্যন্ত তিনি শতাধিক চলচ্চিত্র প্রযোজনা করেছেন। যার অধিকাংশই বিভিন্ন দেশি ও বিদেশি চলচ্চিত্র উৎসবে বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অসংখ্য পুরস্কার ও সম্মাননা বয়ে এনেছে।

কাজের স্বীকৃতি হিসাবে একুশে পদক পেয়েছেন ২০১৬ সালে। এছাড়া শিশুসাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন ২০০৪ সালে। তার প্রযোজিত চলচ্চিত্রগুলো শ্রেষ্ঠ চলচ্চিত্র প্রযোজনা ক্যাটেগরিতে ৮ বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং বিভিন্ন ক্যাটাগরিতে এযাবৎ ২০০টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। মেরিল প্রথম আলো পুরস্কারে তিনি এ পর্যন্ত ৭ বার শ্রেষ্ঠ প্রযোজক হিসেবে পুরস্কৃত হয়েছেন। শ্রেষ্ঠ চলচ্চিত্র প্রযোজক ও টেলিভিশন অনুষ্ঠান প্রযোজনার জন্য বাচসাসসহ বিভিন্ন সংগঠন তাকে পুরস্কারে ভূষিত করেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইনির্মাতাপ্রযোজকফরিদুর রেজা সাগরমোস্তফা কামাল রাজযদি একদিনলিড বিনোদনশিল্পসংস্কৃতিসাহিত্যসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিক্ষা প্রতিষ্ঠান খুলতে সিদ্ধান্ত ও শিক্ষক-কর্মচারীদের ভ্যাকসিন নিতে বলেছেন প্রধানমন্ত্রী

পরবর্তী

ঢাবির শহীদুল্লাহ হলে তালা ভেঙে শিক্ষার্থীদের প্রবেশ

পরবর্তী
ঢাবি

ঢাবির শহীদুল্লাহ হলে তালা ভেঙে শিক্ষার্থীদের প্রবেশ

শিশু রাকিব হত্যা: দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড বহাল

সর্বশেষ

নতুন ৬ মন্ত্রী প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো কাজ কঠিন মনে হলে পড়ুন এই দোয়া

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

জয়পুরহাটে স্প্রিং ভেঙে আটকা বরেন্দ্র এক্সপ্রেস, ট্রেন চলাচল বন্ধ

আগস্ট ২২, ২০২৬

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক, ট্রাম্পের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT