বিনোদন

‘তার একটি হাসি আমাদের পুরো পৃথিবী বদলে দিতে পারে’

একজন পুরুষ ও শিশু প্রেমের স্পর্শে মুগ্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেমের আবেগে ভরা এই ছবি দুটি, যেখানে একজন পুরুষ ও শিশু একে অপরের সাথে প্রেমের স্পর্শে মুগ্ধ।. Channel i News – চ্যানেল আই নিউজ

জন্মের পর থেকেই মেয়ে ভামিকাকে সবার আড়ালে রেখেছেন বিরাট-আনুশকা দম্পতি। এমনকি সোশ্যাল মিডিয়াতেও তার কোন ছবি প্রকাশ্যে আসেনি।

অবশেষে কন্যার জন্মের ছয় মাস পূর্তি উপলক্ষ্যে তার ছবি প্রকাশ্যে আনলেন মা আনুশকা। রবিবার (১১ জুলাই) এ উপলক্ষে মেয়েকে নিয়ে বাইরে ঘুরতে বেড়িয়েছিলেন বিরাট-আনুশকা দম্পতি। যার বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তারা।

ছবিতে কখনও মেয়েকে বুকের ওপর নিয়ে আকাশ দেখাচ্ছেন আনুশকা, আবার কখনও বাবা বিরাটের সঙ্গে খেলায় মেতে থাকতে দেখা গেছে।

একই সাথে মেয়ের ছয় মাস পূর্তি উপলক্ষে কেকও কাটেছেন তারা। যার ক্যাপশনে আনুশকা লিখেছেন, ‘তার একটি হাসি আমাদের পুরো পৃথিবী বদলে দিতে পারে’।

তবে বরাবরের মত এবারও মেয়ের মুখটি প্রকাশ্যে আনেননি বিরুশকা।

 

View this post on Instagram

 

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma)

বিষয়:আনুশকা বিরাট আনুশকা শর্মা বিরাট কোহলি ভামিকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…