চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারা সব শিল্প নিষিদ্ধ করবে: আফগান নির্মাতা সাহারা করিমি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৫ পূর্বাহ্ণ ১৭, আগস্ট ২০২১
বিনোদন
A A

তালেবানদের কাছ থেকে নারী ও শিল্পীদের সুরক্ষার আহ্বান জানিয়েছেন আফগান চলচ্চিত্র নির্মাতা সাহারা করিমি। তার মতে, তালেবানরা সব ধরণের শিল্প নিষিদ্ধ করে দেবে।

করিমির চিঠি আন্তর্জাতিক গণমাধ্যম সংস্থাগুলিকে পাঠানো হয়েছে। ফেসবুক অ্যাকাউন্টেও তিনি বেশ কয়েকটি পোস্ট করেছেন এই বিষয়ে।

করিমির ‘হাভা, মারিয়াম আয়েশা’ ছবিটি ২০১৯ সালে ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রশংসা পেয়েছিল। নির্মাতা সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম সংস্থাগুলিকে পাঠানো চিঠিতে লিখেছে, ‘নারীদের অধিকার কেড়ে নিবে তালেবানরা। আমাদেরকে অন্ধকার ঘরে ঠেলে দেয়া হবে, আওয়াজ কেড়ে নেয়া হবে। আবেগগুলোকে নিরব করে দেয়া হবে। তালেবানরা যখন ক্ষমতায় ছিল, তখন কোনো মেয়ে স্কুলে যেত না। পরিস্থিতি বদলানোর পরে ৯ মিলিয়ন আফগান মেয়ে স্কুলে পড়ছে। গত কয়েক সপ্তাহে তালেবানরা অনেক স্কুল ভেঙে দিয়েছে। এতে ২ মিলিয়ন ছাত্রীর স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেল আবারও।’

তিনি আরও বলেন, ‘আমি আমার দেশে নির্মাতা হিসেবে পরিচয় গড়ে তুলতে অনেক ঝুঁকি নিয়েছি ও পরিশ্রম করেছি। তালেবানরা ক্ষমতায় থাকলে তারা সব শিল্প নিষিদ্ধ করে দেবে। আমি সহ অন্য নির্মাতারা তাদের হত্যার তালিকায় আছি।

তার মতে, তালেবানদের মূল লক্ষ্য হলো নারীদের দমিয়ে রাখা এবং শিল্পচর্চা বন্ধ করে দেয়া।

ফেসবুকে শেয়ার করা এক ভিডিও মেসেজে করিমি বলেছেন, ‘তালেবানরা শহরে পৌঁছে গেছে। আমরা পালাচ্ছি।’ ভিডিওতে আতঙ্কের মধ্যে হাঁপাতে হাঁপাতে রাস্তায় দৌড়াতে দেখা গেছে সাহারা করিমিকে। কাবুল তালিবানদের দখলে যাওয়ার পর থেকে সেখানকার পরিস্থিতি ক্রমাগত ভয়ঙ্কর হয়ে উঠেছে। তারই চিত্র উঠে এসেছে চিত্র পরিচালক সাহারা করিমি ভিডিওতে। ভ্যারাইটি

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানতালেবানলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT