চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারার ভিড়ে অন্য জয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৫ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

‘বঙ্গমাতা অনূর্ধ্ব ১৯ মহিলা আন্তর্জাতিক গোল্ড কাপ ২০১৯’ ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে ২২ এপ্রিল থেকে। এই খেলা ঘিরে হচ্ছে নানান আয়োজন। খেলা শুরু আগেই প্রকাশ হয়েছে তারকাবহুল একটি থিম সং ও ভিডিও। যেখানে দেখা গেল জয়া আহসানের হাতে ফুটফল! শুধু তাই নয়, তাকে দেখা গেলো রেফারির ভূমিকায়! 

এই টুর্নামেন্টকে ব্যতিক্রমধর্মী টুর্নামেন্টে রূপান্তর করার জন্য ‘কে-স্পোর্টস’-এর প্রচেষ্টা প্রশংসার দাবি রাখে। এরমধ্যে প্রকাশ হলো থিম সং ‘বিজয় মশাল’। রাকিব হাসান ও ফয়সাল রদ্দির লিরিকে থিম সংটিতে কণ্ঠ দিয়েছেন মমতাজ, কনা, এলিটা, পরশি, দোলা এবং কুমকুম। সুর ও সঙ্গীতায়োজন করেছেন অদিত এবং ভিডিওটি পরিচালনায় ছিলেন আশফাকুজ্জামান বিপুল।

এই টুর্নামেন্টের শুভেচ্ছাদূত জয়া আহসান। তিনি ছাড়াও ভিডিওতে অংশগ্রহণ করেছেন বাংলাদেশের জাতীয় ফুটবল দলের মেয়েরা। জয়া আহসান আগেই জানিয়েছেন, নিজের দায়বদ্ধতার জায়গা থেকে এই আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছেন।

তিনি বলেন, ‘অনূর্ধ্ব ১৯-এ যারা অংশ নিচ্ছে, তারা প্রত্যেকেই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে নিজেদের চেষ্টা ও মেধার জোরে উঠে এসেছে। মেয়েদের নিয়ে এই আয়োজন নারীর ক্ষমতায়নেরও একটি দারুণ দৃষ্টান্ত। আমি যেমন এতে অংশ নেওয়া খেলোয়াড়দের উৎসাহ দেব, তেমনি তাদের গল্পও আমাকে অনুপ্রেরণা জোগাবে।’

তাছাড়া এই আয়োজনের সঙ্গে যে নাম, অর্থাৎ বঙ্গমাতা ফজিলাতুন্নেছার নাম জড়িয়ে আছে, সেটাও আমার জন্য গর্বের-বলেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী।

‘বঙ্গমাতা অনূর্ধ্ব ১৯ মহিলা আন্তর্জাতিক গোল্ড কাপ ২০১৯’ সরাসরি শোনা যাবে রেডিও ভূমি ৯২.৮ এফএম-এ। টেলিভিশন সম্প্রচার করবে নাগরিক টেলিভিশন, আরটিভি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জয়াজয়া আহসানলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্পের ভারত সফরের প্রস্তুতি, শেষ পর্যায়ে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি

জুন ২৭, ২০২৬

জাপান ও ব্রাজিল ম্যাচটা খুব টাইট হবে

জুন ২৭, ২০২৬

হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

জুন ২৭, ২০২৬

পথশিশু ও রিকশাচালকসহ দুঃস্থদের জন্য গুলশান সোসাইটির ফল উৎসব

জুন ২৭, ২০২৬

চীন মালয়েশিয়া সফরের সব অর্জন বাংলাদেশের জনগণের: প্রধানমন্ত্রী

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT