তারকাবহুল অ্যালবাম নিয়ে আসছে ধ্রুব মিউজিক স্টেশন

নতুন অডিও কোম্পানী হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ধ্রুব মিউজিক স্টেশন। রাজধানীর একটি অভিজাত রেস্টুরেন্টে শনিবার এই কোম্পানির আনুষ্ঠানিক যাত্রায় তারকাবহুল ১৬টি অ্যালবাম প্রকাশ হবে।
প্রতিষ্ঠানটির কর্ণধার ধ্রুব গুহ বলেন, ‘শুদ্ধ সংস্কৃতির বিকাশ আর বাংলা গানকে বিশ্বমানে পৌঁছে দেয়ার লক্ষেই আমাদের আত্মপ্রকাশ। ধ্রুব মিউজিক স্টেশন যেমন প্রতিষ্ঠিত সঙ্গীত শিল্পীদের নিয়ে কাজ করবে তেমনি সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সংগীত প্রতিভাদের সুযোগ করে দেবে সঙ্গীতের আকাশে বিচরণের।’
প্রকাশ হতে যাওয়া এই অ্যালবামগুলোতে অংশ নিয়েছেন সঙ্গীতাঙ্গনের উজ্জ্বল মুখ কুমার বিশ্বজিৎ, আসিফ আকবর, হাবিব ওয়াহিদ, তাহসান, সামিনা চৌধুরী, ফুয়াদ আল মুক্তাদির, ন্যান্সি, ইমরান, কনা, বেলাল খান, জুয়েল মোর্শেদ, ধ্রুব গুহ, মিনার, এফ এ সুমন, কাজী শুভ, পড়শী, শেখ বোরহানউদ্দিন শান, সোহেল মেহেদী, মোহাম্মদ মিলন, মুহিন, পুজা, মেহেদী হাসান, ঐশী, রাফাত, ইলিয়াস হোসেন, নদী, খেয়া, স্বরণ, বৃষ্টি প্রমুখ।






