লাইফস্টাইল

তারকাদের হাত ধরে ‘ভেলা অ্যাস্থেটিকস’র যাত্রা

ভেলা অ্যাস্থেটিকসের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ও অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ও অতিথিরা ফুলের সাজে সজ্জিত হয়ে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

উন্নতমানের লেজার কেয়ার সেবা নিয়ে চালু হলো ‘ভেলা অ্যাস্থেটিকস’। রবিবার সন্ধ্যায় (২৬ সেপ্টেম্বর) নগরীর বনানীতে ফ্যাশন ও অভিনয় অঙ্গনের শিল্পীদের অংশগ্রহণে যাত্রা শুরু এই লেজার কেয়ার প্রতিষ্ঠানটি।

সেখানে প্রধান অতিথি হিসেবে ভেলা অ্যাস্থেটিকস উদ্বোধন করেন সমাজকর্মী ও নারী উদ্যোক্তা সীমা হামিদ।

শিল্পীদের উপস্থিত ছিলেন তমা মির্জা, বিপাশা কবির, বুলবুল টুম্পা, আঁখি আফরোজ, রুহী, সারিকা সাবাহ, বারিশ হক, নাজিফা তুষি, আসিফ খান, পরিচালক রায়হান রাফী, অ্যাডলফ খান, মন্দিরা চক্রবর্তী প্রমুখ।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ডা. দিলরুবা সুমাইয়া বলেন “সবচেয়ে কম মূল্যে স্কিন কেয়ার, লেজার, অ্যান্টি এজিং ও ওয়েট ম্যানেজমেন্ট সার্ভিস দিচ্ছি। ভেলা শেপিং পদ্ধতিতে আমরাই সবচেয়ে কম সময়ে গ্যারান্টি সহকারে বডি শেপিং ও মেদ কমাচ্ছি। এছাড়া স্কিনের সব ধরনের চিকিৎসায় উন্নতমানের প্রযুক্তি ব্যবহার করছি।”

এর আগে ধানমন্ডিতে ছোট পরিসরে ছিল ‘ভেলা অ্যাস্থেটিকস’। এবার বড় পরিসরে বনানীতে চালু করা হয়েছে বলে জানা জায়।

বিষয়:আসিফ খানতমা মির্জানাজিফা তুষিপরিচালক রায়হান রাফীবারিশ হকবিপাশা কবির
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…