চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধু কন্যা না থাকলে অনেক শিল্পী না খেয়ে মরতো: সুজাতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৬ অপরাহ্ন ১৭, মার্চ ২০২১
বিনোদন
A A

‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা না থাকলে অনেক শিল্পী না খেয়ে মরতো। তিনি শিল্পীদের সারথি হিসেবে সবসময় পাশে থেকেছেন।’- এমন মন্তব্যই করেছেন একুশে পদক প্রাপ্ত অভিনেত্রী সুজাতা আজিম।

বুধবার (১৭ মার্চ) সন্ধ্যায় এফডিসিতে শিল্পী সমিতি চত্ত্বরে শেখ মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে এক আয়োজন সভায় সুজাতা এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, আমরা এমন এক দেশের মানুষ যে দেশে জন্মেছেন বঙ্গবন্ধুর মতো কালজয়ী নেতা। আজ সেই মহান নেতার জন্মদিন। তার হাত ধরেই চলচ্চিত্রের সূতিকাগার এফডিসি তৈরি হয়েছে।

বঙ্গবন্ধুর পরিবারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে এই অভিনেত্রী আরো বলেন, যে বঙ্গবন্ধু এফডিসি তৈরি করে দিয়ে গেছেন, তারই সুযোগ্য কন্যা সোনার বাংলা নির্মাণে কাজ করে যাচ্ছেন। তিনি শিল্পীদের সবসময় পাশে রেখেছেন। অনেক শিল্পী না খেয়ে মরতো শেখ হাসিনা না থাকলে। তার কাছে যে শিল্পী গেছে উনি কাউকে ফেরাননি।

শিল্পী সমিতির উদ্যোগে শেখ মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সুজাতা ছাড়াও উপস্থিত ছিলেন আনোয়ারা, অরুণা বিশ্বাস, ডিপজল, রুবেল, আলেকজান্ডার বোড, অপু বিশ্বাস, সিমলা, সাবিকা, জায়েদ খান, ইমন, বিপাশা কবির, আইরিন, জয় চোধুরী প্রমুখ।

জন্মবার্ষিকীতে কেক কেটে জাতির পিতার জন্মদিন পালন করা হয়। সাথে তার জন্য দোয়ার আয়োজন হয়। পরে আতসবাজি ফোটানো হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: অপু বিশ্বাসঅভিনয়অভিনেতাঅরুণা বিশ্বাসআইরিনআনোয়ারাইমনএফডিসিচলচ্চিত্রজায়েদ খানডিপজলবঙ্গবন্ধুবিপাশা কবিররুবেললিড বিনোদনশিল্পীশিল্পী সমিতিশেখ মুজিবুর রহমানশেখ হাসিনাসিনেমাসিমলাসুজাতা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিএনপিকে জনতা পার্টি বাংলাদেশের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া শুরু হবে: সালাউদ্দিন আহমদ

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিজয়ী নুরুল হক নুরকে ফুলেল সংবর্ধনা, সবাইকে সঙ্গে নিয়ে কাজের অঙ্গীকার

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নড়াইলে এক ব্যাক্তির গলাকাটা মরদেহ উদ্ধার

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গণভোট ৬০.২৬ শতাংশ, জিতেছে ‘হ্যাঁ’

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT