চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারকাকথন নয় মিলনমেলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০১ পূর্বাহ্ণ ২২, মে ২০১৭
বিনোদন
A A
তারকাকথন-এর ১৪ বছর পদার্পনে চ্যানেল আইয়ের পরিচালক বার্তা প্রধান শাঈখ সিরাজ ও প্রযোজক অনন্যা রুমার সঙ্গে তারকারা

তারকাকথন-এর ১৪ বছর পদার্পনে চ্যানেল আইয়ের পরিচালক বার্তা প্রধান শাঈখ সিরাজ ও প্রযোজক অনন্যা রুমার সঙ্গে তারকারা

রোববার ছিল চ্যানেল আইয়ের ‘তারকাকথন’ অনুষ্ঠানের ৬,৭১৪ পর্ব প্রচারের দিন। আর এই পর্বে আসতে অনুষ্ঠানটিকে পাড়ি দিতে হয়েছে ১৩টি বছর। দীর্ঘ এই পথ পরিক্রমা শেষে ১৪তম বর্ষে পদার্পণ উপলক্ষে চ্যানেল আই ভবনের ছাদ বারান্দায় বসেছিল তারকাদের মিলনমেলা। না, তারকাকে বসিয়ে উপস্থাপকের সঞ্চালনায় নিয়মিত টেলিফোনে দর্শকদের সরাসরি কোনো অনুষ্ঠান নয়, বরং মিলন মেলা। এদিন এক ছাদের নিচে শোবিজের বিভিন্ন অঙ্গনের তারকারা আড্ডাবাজী, গান আর নাচের মধ্য দিয়ে কিছু সময় উদযাপন করেছেন।

অনুষ্ঠানে গান পরিবেশন করেন সুবীর নন্দী

সন্ধ্যায় শুরু হওয়া এই আয়োজনে এসেছিলেন সিনেমা, নাটক আর সংগীতের তারকারা। তাদের বেশির ভাগই কোনো না কোনো সময় ‘তারকাকথন’ অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন। ছিল গানের ফাঁকে ফাঁকে অনুভূতি প্রকাশের আয়োজন।

কণ্ঠশিল্পীদের গানের তালে তালে এভাবেই আনন্দে মেতে উঠতে দেখা গেছে তারকাদের

উপস্থিত ছিলেন সাংবাদিক কামাল লোহানী, সংগীতজ্ঞ আজাদ রহমান, ম. হামিদ, কেরামত মাওলা, কবি আসাদ চৌধুরী, চিত্রশিল্পী আবদুল মান্নান, প্রখ্যাত ফটোগ্রাফার চঞ্চল মাহমুদসহ আরও অনেকে।

চলচ্চিত্রের অঙ্গনের মধ্যে উপস্থিত ছিলেন নির্মাতা আমজাদ হোসেন, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, চিত্রনায়িকা অঞ্জনা, নির্মাতা মতিন রহমান, নির্মাতা সোহেল আরমান, চিত্রনায়ক সায়মন, অভিনয়শিল্পী সীমান্তসহ আরও অনেকে।

দুই লাক্স-চ্যানেল আই সুপারস্টার বাঁধন ও শানুর সঙ্গে তমালিকা কর্মকার ক্যামেরার ধরা দেন এভাবেই

নাটকের ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন দিলারা জামান, আতাউর রহমান, তুষার খান, অরুণা বিশ্বাস, আহসানুল হক মিনু, আজিজুল হাকিম ও জিনাত হাকিম দম্পতি, শহিদুল আলম সাচ্চু, শামস সুমন, তমালিকা কর্মকার, দীপা খন্দকার ও শাহেদ আলী সুজন দম্পতি, জাহিদ হোসেন শোভন, বাঁধন, শানারেই দেবী শানু, মাজনুন মিজান, রুনা খান, শাহনেওয়াজ খুশী ও নাট্যকার বৃন্দাবন দাস দম্পতিসহ আরও অনেকে।

অনষ্ঠানে এসে অনুভুতি প্রকাশ করছেন আতাউর রহমান

সংগীতের তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন সুরকার আলাউদ্দিন আলী, কণ্ঠশিল্পী রফিকুল আলমও আবিদা সুলতানা দম্পতি, সুবীর নন্দী, হায়দার হোসেন, শাহীন সামাদ, ফকির আলমগীর, ফোয়াদ নাসের বাবু, টিপু ও শাওন দম্পতি, মানাম আহমেদ, মেহরীন, সংগীত পরিচালক রিপন খান, ইমন সাহা, গীতিকার কবীর বকুল ও কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী দম্পতি,  পিন্টু ঘোষ, সজীব, শফিক তুহিন, দিঠি আনোয়ারসহ আরও অনেকে।

গান পরিবেশন করছেন রফিকুল আলম
Reneta

চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাঈখ সিরাজ বলেন, ‘অনন্যা রুমা তারকাকথন অনুষ্ঠান প্রচারের প্রথম দিন থেকেই চেষ্টা করে যাচ্ছে ভিন্ন কিছু উপস্থাপনের।’

শাহীন সামাদ বলেন, ‘তারকার তার দ্যুতি নিয়ে চলে। তারকা তারকাই।’

আতাউর রহমান বলেন, ‘মানুষের মন জয় করতে পারে যে জন, তার মৃত্যু নেই। তারাই তো তারকা।’

আজাদ রহমান বলেন, ‘মানুষের মন জয় করতে পারলে আমরা নিজেকে তারকা হিসেবে পরিচয় দিতে পারব। তারকাকথনের আজকের এই আয়োজনের আয়োজকদের ধন্যবাদ আমাদেরকে এক করেছেন বলে।’

চিত্রশিল্পী আবদুল মান্নান বলেন, ‘তারকার সংজ্ঞা মানুষের হৃদয় জয়ের সঙ্গে জড়িত। আমি খুব নগন্য মানুষ। মানুষের আড়ালে থাকতেই পছন্দ করি।’

রফিকুল আলম বলেন, ‘চ্যানেল আইয়ের তারকাকথনে আসলে যখন মানুষ বিভিন্ন গান শোনার ইচ্ছা কথা জানায় তখন নিজেকে তারকা মনে হয়।’

অনুষ্ঠানে এসে তুষার খান ও আহস​vনুল হক মিনু -এই দুই বন্ধুতে জমেছিল বেশ

অনুভুতি প্রকাশের সঙ্গে সঙ্গে গান পরিবেশন করেন কণ্ঠশিল্পীরা। এই পরিবেশনার প্রথমেই দিনাত জাহান মুন্নীর কণ্ঠে উঠে আসে ‘মন চায় মন চায়, যেখানে চোখ যায়, সেখানে যাব হারিয়ে’ গানটি। তুমুল করতালিতে তার সঙ্গে তাল মেলান উপস্থিত তারকারা। তারপর গান পরিবেশন করেন মেহরীন। তার কণ্ঠে ‘তুমি আছো তাই’ গানটি উঠে আসে। রফিকুল আলম পরিবেশন করেন ‘আশা ছিল মনে মনে’। ‘এ কোন ফাগুন হৃদয়ে আমার’- এই বিরহের গান পরিবেশন করেন সুবীর নন্দী। সজীব পরিবেশন করেন ‘আহারে, কবে যাব পাহাড়ে’। পিন্টু ঘোষ পরিবেশন করেন ‘কানামাছি’ গানটি। তারপরও চলতে থাকে গানপর্ব। দিঠি আনোয়ারসহ আরও অনেকে গান পরিবেশন করেন।

ক্যামেরার চোখে আধো অালো আধো ছায়াতে প্রযোজক অনন্যা রুমার সঙ্গে আজিজুল হাকিম ও জিনাত হাকিম দম্পতি

গানের তালে তালে উপস্থিত অনেককেই নাচতে দেখা গেছে, বিশেষ করে দিলারা জামান, আতাউর রহমান, কেরামত মাওলা, তুষার খানের নাচ পুরো আয়োজনের জন্য ছিল বিশেষ চমক। শুধু তাই নয় অঞ্জনা নেচেছেন বেশ কয়েকটি গানের সঙ্গে। তারকাকথনের ১৪তম বর্ষে পদার্পণ অনুষ্ঠান নাচ, গান আড্ডায় মুখর ছিল পুরো আয়োজন।

বিভিন্ন উৎসব বা পার্বন-এর সঙ্গে সঙ্গতি রেখে অনুষ্ঠানটির প্রযোজক অনন্যা রুমা প্রতিদিন এ আয়োজনকে ভিন্ন ভিন্ন মাত্রায় সাজান। অনুষ্ঠান বর্তমানে উপস্থাপনা করছেন মৌসুমী বড়ুয়া, দিলরুবা সাথী ও সাফি আহমেদ।

২০০৪ সালের ২১ মে যাত্রা শুরু করেছিল ‘তারকাকথন’।

ছবি: তানভীর আশিক

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে মাইন বসানোর নৌযান দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের

এপ্রিল ২৩, ২০২৬

পিএসএলের বাকি অংশে খেলা হচ্ছে না মোস্তাফিজ-নাহিদের

এপ্রিল ২৩, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

এপ্রিল ২৩, ২০২৬

ইউজিসির সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খানের পদত্যাগ

এপ্রিল ২৩, ২০২৬

বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা নেই ইয়ামালের

এপ্রিল ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT