চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিম-মুশফিকদের শ্রীলঙ্কা সফর নিয়ে ধোঁয়াশা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৪ অপরাহ্ণ ১৪, জুন ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

আগামী মাসে ইংল্যান্ডে ফিরছে ক্রিকেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্বাগতিকরা খেলবে তিন টেস্টের সিরিজ। দেশটিতে করোনা পরিস্থিতি সন্তোষজনক পর্যায়ে না এলেও সাউদাম্পটনে ৮ জুলাই মাঠের লড়াইয়ে নেমে পড়বেন স্টোকস-রুটরা।

কোভিড-১৯ মহামারীর সময়ে এটিই হতে যাচ্ছে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, জুলাইয়ে মাঠে নামার কথা ছিল তামিম-মুমিনুলদেরও। বাংলাদেশে করোনা পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাওয়ায় সে সম্ভাবনা কমে গেছে। বিসিবি ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে নিষেধাজ্ঞা থাকায় অনুশীলনও শুরু করতে পারেনি জাতীয় দলের ক্রিকেটাররা।

এমন অবস্থায় একমাস পর ক্রিকেটারদের পাঁচ দিনের ক্রিকেট খেলতে নামানোর যৌক্তিকতা দেখছেন না বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া টাইগারদের টেস্ট খেলতে নামার পক্ষে নন তিনি। আকরাম জানিয়েছেন, আরেকটু সময় নিয়েই সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।

করোনাভাইরাস মোকাবেলায় সফল দেশ শ্রীলঙ্কা অনুশীলন শুরু করে দিয়েছে অনেক আগেই। মাত্র এক হাজার ৮৮৪ জন রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। মারা গেছে ১১ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন একজন।

তারপরও ভারত জানিয়ে দিয়েছে জুনের শেষদিকে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলতে কোহলিরা যেতে পারবেন না শ্রীলঙ্কায়। দেশটির ক্রিকেট বোর্ড তাকিয়ে আছে বাংলাদেশের দিকে। বিসিবি এখনো ‘হ্যাঁ’ কিংবা ‘না’ কিছু জানায়নি। লঙ্কান ক্রিকেট বোর্ডের মুখপাত্র মোহন ডি সিলভা রোববার নিজ দেশের এক সংবাদমাধ্যমকে বলেছেন, বিসিবির সিদ্ধান্ত জানতে অপেক্ষায় আছেন তারা।

গুঞ্জন রয়েছে শ্রীলঙ্কায় কোভিড-১৯ পরিস্থিতি ভালো থাকায় সফরটি হওয়ার সম্ভাবনা দেখছেন বিসিবির কেউ কেউ। এজন্যই নাকি সিদ্ধান্ত জানাতে সময় নেয়া। বিসিবি কর্মকর্তাদের একটা বড় অংশ অ্যাওয়ে সিরিজে খেলার ব্যাপারে জোর দিচ্ছেন। সিরিজটি শেষ পর্যন্ত হলে পিছিয়ে আগস্টেও নেয়া হতে পারে। সিরিজটি নিয়ে আশা-নিরাশার দোলাচল বেড়েই চলেছে।

করোনা দুর্যোগের কারণে ইতোমধ্যেই দুটি সিরিজ বাতিল হয়েছে বাংলাদেশের। মে মাসের আয়ারল্যান্ড সফর ও জুনে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ স্থগিত হয়ে যায় চীন থেকে অন্যান্য দেশে করোনার প্রাদুর্ভাব শুরুর পরপরই।

শ্রীলঙ্কা সফরও বাতিল হয়ে গেলে তামিম-মুশফিকদের খেলা দেখতে অপেক্ষা বাড়বে এশিয়া কাপ পর্যন্ত। সেপ্টেম্বর-অক্টোবরে শ্রীলঙ্কায় বসতে পারে টি-টুয়েন্টি সংস্করণের এ আসরটি।

যদিও তারিখ ও ভেন্যু এখনো চূড়ান্ত করেনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল। তবে গত সপ্তাহে ভিডিও কনফারেন্সে হয়েছে ইতিবাচক আলোচনা। অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-টুয়েন্টি বিশ্বকাপের আয়োজন নিয়ে সভা করেছে আইসিসি। সিদ্ধান্ত কোনটাই চূড়ান্ত হয়নি।

ট্যাগ: টাইগার ক্রিকেটতামিমবাংলাদেশ ক্রিকেটবিসিবিমুশফিকলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: দেশে মোট করোনা শনাক্ত রোগী ৮৭৫২০, মৃত ১১৭১

পরবর্তী

ইনস্টাগ্রামে সুশান্তের শেষ পোস্টটি ছিল মাকে নিয়ে

পরবর্তী

ইনস্টাগ্রামে সুশান্তের শেষ পোস্টটি ছিল মাকে নিয়ে

করোনা থেকে সেরে উঠা ব্যক্তির হাসপাতাল বিল ১.১ মিলিয়ন ডলার!

সর্বশেষ

ইরানকে একঘরে করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

আগস্ট ২৫, ২০২৬
ছবি: বঙ্গোপসাগরে ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী।

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল: ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

আগস্ট ২৫, ২০২৬

‘দিন রাত মানুষের জন্য কাজ করছেন’-বিজয়ের প্রশংসায় যশ

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

সাভারে ওরস বন্ধের দাবিতে ‘তৌহিদি জনতা’র স্মারকলিপি

আগস্ট ২৫, ২০২৬

কাঠমিস্ত্রিকে মারধর, সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT