ক্রিকেট

তামিম ঢাকায়, মুশফিক খুলনায়, চট্টগ্রামে মাহমুদউল্লাহ

তামিম ঢাকায়, মুশফিক খুলনায়, চট্টগ্রামে মাহমুদউল্লাহ

তামিম ইকবালকে দলে নিয়েছে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন। বঙ্গবন্ধু বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের শুরুতেই তাকে ডেকে নেয় দলটি।

রোববার মুশফিকুর রহিমকে দলে টেনেছে প্রিমিয়ার লিগ খুলনা টাইগার্স এবং মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে শুরু হয়েছে বাংলাদেশে প্রিমিয়ার লিগের বিশেষ এডিশন বঙ্গবন্ধু বিপিএল-২০১৯’র প্লেয়ার্স ড্রাফট। সেখানে সবার আগে তামিমকে দলে নেয় ঢাকা প্লাটুন। ‘এ’ প্রাস ক্যাটাগরিতে ছিলেন তামিম। এই ক্যাটাগরিতে খেলোয়াড়রা পাবেন ৫০ লাখ টাকা।

তামিমের মতো ‘এ’ প্রাস ক্যাটাগরি থেকে মুশফিকুর রহিমকে দলে নেয় খুলনা টাইগার্স। তিনিও পাবেন ৫০ লাখ টাকা।

তামিম-মুশফিকের মতো ‘এ’ প্লাস ক্যাটাগরিতে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। দুই জাতীয় দল সতীর্থের মতো একই মূল্যে এই অলরাউন্ডারকে দলে নেয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

‘এ’ প্লাস ক্যাটাগরিতে থাকা চারজনের মধ্য থেকে মাশরাফী বিন মোর্ত্তজাকে এখনো পর্যন্ত দলে টানেনি কোনো দল।

বিষয়:বঙ্গবন্ধু বিপিএল বিপিএল-২০১৯

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…