চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিমের সেঞ্চুরিতে আফগানিস্তানকে ২৮০ রানের টার্গেট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৭ অপরাহ্ণ ০১, অক্টোবর ২০১৬
স্পোর্টস
A A

তামিম ইকবালের দুরন্ত সেঞ্চুরিতে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে আফগানিস্তানকে ২৮০ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। প্রথম ব্যাট করে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ২৭৯ রান করে টাইগাররা। ম্যাচে ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি তুলে নেন তামিম।

মাত্র ১১ রান করে সৌম্য সরকার ফিরে গেলে প্রথম দুই ম্যাচের মতো এদিনও শুরুতে চাপে পড়ে বাংলাদেশ। মিরওয়াইস আশরাফের বলে উইকেট কিপার মোহাম্মদ শেহজাদের হাতে ধরা পরেন তিনি। দলীয় ২৩ রানে ফেরেন তিনি। সৌম্যর আগে অবশ্য আফগান অধিনায়কের ভুলে নিশ্চিত জীবন ফিরে পান তামিম ইকবাল।

প্রথম উইকেট হারানোর পর বাংলাদেশকে টেনে তোলেন তামিম ও সাব্বির রহমান। দুজনে ১৪০ রানের জুটি গড়ে ফেরেন সাব্বির। ফেরার আগে ৬৫ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। ৭৯ বলে ছয়টি চার ও তিনটি ছক্কায় ইনিংস সাজানোর পর রহমত শাহ’র বলে নওরোজ মোঙ্গলের বলে আউট হন সাব্বির।

Banglabid

সাব্বির ফিরে গেলেও ব্যাট থামাননি তামিম। ১১০ দশ বলে তুলে নেন ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি। ১১ চার ও দুই ছক্কায় ইনিংসটি সাজান টাইগার ওপেনার। এদিন অবশ্য সুবিধে করতে পারেননি মুশফিক ও সাকিব। মুশফিক ১২ ও সাকিব করেন ১৭ রান। তবে শেষ দিকে মাহমুদুল্লাহ রিয়াদের ২২ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংস ২৭৯ রানে চ্যালেঞ্জিং স্কোর এনে দেয় বাংলাদেশকে।

আফগানদের হয়ে মোহাম্মদ নবী ও রশিদ খান নেন দুটি করে উইকেট।

তিন ম্যাচের সিরিজে দুদলের মধ্যে ১-১ সমতা বিরাজ করছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-আফগানিস্তান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তামিমের সেঞ্চুরি, বড় সংগ্রহের পথে বাংলাদেশ

পরবর্তী

তা‌রেকের না‌মে প‌রোয়ানা জারির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ

পরবর্তী

তা‌রেকের না‌মে প‌রোয়ানা জারির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ

চ্যানেল আইয়ের জন্মদিনে ফেসবুক লাইভ উৎসব

সর্বশেষ

মাঠেই মৃত্যু, ম্যাচ চলাকালীন কী ঘটেছিল পর্তুগিজ মিডফিল্ডারের সাথে

আগস্ট ২৩, ২০২৬

মায়ের মরদেহ নিয়ে সীমান্ত পেরোল ১৫ বছরের ভাষা

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

মন অস্থির হলে পড়তে পারেন সূরা আদ-দুহা

আগস্ট ২৩, ২০২৬

অজিদের বিপক্ষে সিরিজ ড্রয়ে আইসিসি থেকে যে সুখবর পেল বাংলাদেশ

আগস্ট ২৩, ২০২৬
বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ‘গার্ড অব অনার’ দেয়া হয়েছে , ছবি: সংগৃহীত

বঙ্গভবনে প্রথম কর্মদিবস শুরু রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT