ক্রিকেট

তামিমের সামনে ট্রিপল সেঞ্চুরির হাতছানি

তামিম ইকবাল ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরির হাতছানি দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তামিম ইকবাল ক্রিকেট মাঠে ব্যাট হাতে ট্রিপল সেঞ্চুরির সম্ভাবনা দেখাচ্ছেন, বাংলাদেশের একজন প্রখ্যাত ক্রিকেটার।. Channel i News – চ্যানেল আই নিউজ

ক্যারিয়ার সেরা ইনিংস উপহার দিয়ে তামিম ইকবাল অপরাজিত আছেন ২২২ রানে। তাকে হাতছানি দিয়ে ডাকছে ট্রিপল সেঞ্চুরি। বাংলাদেশের ঘরোয়া প্রথম শ্রেনির ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকানো এ টাইগার ওপেনার রোববার শের-ই-বাংলা স্টেডিয়ামে তিনশ ছোঁয়ার লক্ষ্য নিয়ে নামবেন ব্যাটিংয়ে।

শনিবার সারাদিন ব্যাটিং করে তামিম পেয়েছেন ডাবল সেঞ্চুরির দেখা। ২৮১ বল মোকাবেলা করে ৩০টি চারের সাহাজ্যে অপরাজিত থেকেছেন ২২২ করে। ছিল না কোনো ছয়ের মার। মাত্র ২ উইকেটে ৩৯৫ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে ইস্ট জোন। সেন্ট্রাল জোনের বিপক্ষে প্রথম ইনিংসে তারা এগিয়ে ১৮২ রানে।

তামিম ওয়ানডে মেজাজে খেলেছেন বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ড। এ বাঁহাতির অনবদ্য ইনিংসের পাশাপাশি অধিনায়ক মুমিনুল হকের ১১১ রানের ইনিংস ইস্ট জোনকে এনে দেয় বড় সংগ্রহ।

সেন্ট্রাল জোনকে ২১৩ রানে অলঅআউট করে ম্যাচের দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামে ইস্ট জোন। মোস্তাফিজ-মুকিদুল-শহিদুলের পেস আক্রমণ রুখে দিয়ে তামিম সেঞ্চুরি তুলে নেন লাঞ্চ বিরতির পর। ১২৬ বলে ১৪ চারে পৌঁছান তিন অঙ্কে। দেখা পান প্রথম শ্রেনির ক্রিকেটে ক্যারিয়ারের ১৬তম সেঞ্চুরির।

চা-বিরতির পর তামিমের ডাবল সেঞ্চুরির ওভারেই সেঞ্চুরি পূর্ণ করেছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক। দ্বিতীয় উইকেট জুটিতে দুই বাঁহাতি মিলে যোগ করেন ২৯৬ রান। মুকিদুল ইসলামের বলে মুমিনুল উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরলে তিনশর খুব কাছে গিয়ে ভাঙে জুটিটি। ১৯৪ বলে ১২ চার ও এক ছক্কায় মুমিনুল করেন ১১১।

তামিমের সঙ্গে ইয়াসির আলির জুটিও জমে উঠেছে। ২২ রানে অপরাজিত আছেন ইয়াসির। একটি করে উইকেট নিয়েছেন শুভাগত হোম ও মুকিদুল।

মুশফিকুর রহিম ছাড়া বিসিএল খেলছেন জাতীয় দলের সব ক্রিকেটারই। জাতীয় দলের এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান পাকিস্তান সফর থেকে আগেই নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। ৪ ফেব্রুয়ারি রাতে সিরিজের প্রথম টেস্ট খেলতে রাওয়ালাপিন্ডি যাবে বাংলাদেশ দল। টেস্ট শুরু ৭ ফেব্রুয়ারি।

বাংলাদেশি ক্রিকেটার তামিম ইকবাল মাঠে ব্যাটিং প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

শফিউলের পর রাজ্জাক
প্রথম দিনের পড়ন্ত বিকেলে একাই ৫ উইকেট নিয়ে নর্থ জোনের ব্যাটসম্যানদের কোনঠাসা করে রেখেছিলেন সাউথ জোনের পেসার শফিউল ইসলাম। দ্বিতীয় দিনটি অবশ্য নিজের করে নিয়েছেন আব্দুর রাজ্জাক। এ বাঁহাতি স্পিনার নিয়েছেন ৪ উইকেট। তাতে সাউথ জোন গুটিয়ে গেছে ২০৭ রানে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শফিউল শনিবার শিকার করেছেন আরও একটি উইকেট। ৪০ রানে এ পেসার নিয়েছেন ৬ উইকেট।

৫৫ রানে এগিয়ে থাকা সাউথ জোন দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় দিন শেষে ১ উইকেট হারিয়ে তুলেছে ৪০ রান। শাহরিয়ার নাফীস ১৮ ও শামসুর রহমান শুভ ১৪ রানে অপরাজিত আছেন।

মাথায় আঘাত পেয়ে রিটায়ার্ড হার্ট হয়ে ড্রেসিংরুমে ফিরে যান ওপেনার এনামুল হক বিজয়। প্রথম ইনিংসে ১২৫ রানের দুর্দান্ত ইনিংস খেলা ফজলে মাহমুদকে ২ রানে আউট করেন তাসকিন আহমেদ।

ফজলে মাহমুদের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ২৬২ রান তুলেছিল সাউথ জোন। মাঝারি সংগ্রহতেই বোলারদের দাপটে ৫৫ রানের লিড পায় তারা।

বিষয়:তামিম ইকবাল বিসিএল-২০২০

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…