ক্রিকেট

তামিমের সঙ্গে মাশরাফীকে ডেকে নিলেন মাহমুদউল্লাহ

ক্রিকেটার মাশরাফি বসে আছেন মাঠে, পা বাঁধা ও ব্যথিত মুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাঠে বসে আছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি, পা বাঁধা ও মনোভাবপ্রবণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রথমে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, পরে সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকে ডেকে নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াল। ঢাকার জার্সিতে আসছে বিপিএল মাতাবেন তারা।

ডিরেক্ট সাইনিংয়ে বাংলাদেশের টি-টুয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে আগেই দলভুক্ত করেছে ঢাকা। সোমবার প্লেয়ার্স ড্রাফটের তৃতীয় ডাকে মাশরাফী টানেন রিয়াদ।

ড্রাফটের আগে ডিরেক্ট সাইনিংয়ে দল চূড়ান্ত করেছেন বেশ কজন দেশি-বিদেশি ক্রিকেটার। সাকিবকে বরিশাল, মুশফিককে খুলনা, তাসকিন আহমেদকে টেনেছে সিলেট। ক্যাটাগরি ‘বি’ থেকে নাসুম আহমেদকে সরাসরি দলে রেখেছে চট্টগ্রাম।

বিদেশি খেলোয়াড়দের মাঝে থিসারা পেরেরা, নাভিন-উল হক, ভানুকা রাজাপাকসে আগেই নাম লিখিয়েছে খুলনার হয়ে খেলতে। বরিশালে খেলবেন আফগান স্পিনার মুজিব-উর রহমান, লঙ্কান ব্যাটার ধানুশকা গুনাথিলাকা।

চট্টগ্রামের সঙ্গে চুক্তি করেছেন কেনার লুইস, বেনি হাওয়েল। দিনেশ চান্ডিমাল, কেসরিক উইলিয়ামস, কলিন অ্যালেক্সান্ডারকে সরাসরি টানছে সিলেট।

বিষয়:ঢাকা বঙ্গবন্ধু বিপিএল-২০২২ মাশরাফী বিন মোর্ত্তজা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…