তামিমের লাইভ আড্ডায় আসছেন মাশরাফী

বাংলাদেশ ক্রিকেটার তামিম ও মাশরাফী লাইভ আড্ডায় অংশগ্রহণ করছেন, যা চ্যানেল আই অনলাইনে সম্প্রচারিত হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
মৃত্যুর মিছিল থামছেই না। প্রতিদিন করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন শত শত মানুষ। সংবাদমাধ্যমে ইতিবাচক খবর নেই বললেই চলে! ঘরবন্দি অনেক মানুষ হয়ে পড়ছেন হতাশ। দুর্যোগের সময়ে সবাইকে একটু বিনোদন দিতে প্রতি রাতে লাইভে আসছেন তামিম ইকবাল। সঙ্গে নিয়ে আসছেন একজন করে ক্রিকেটার। দিচ্ছেন জমিয়ে আড্ডা। ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবের মাধ্যমে সরাসরি দেখছেন ক্রিকেটভক্তরা।
মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের পর তামিমের ইনস্টাগ্রাম আড্ডায় যোগ দিচ্ছেন বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। সোমবার রাত সাড়ে দশটায় সরাসরি যুক্ত হবেন দুজনে।
সিনিয়র ক্রিকেটারদের আড্ডায় উঠে আসছে জাতীয় দলের অনেক ভেতরকার তথ্য। খেলার সময় ড্রেসিংরুমের অবস্থা, বিশেষ কোনো ম্যাচ নিয়ে ক্রিকেটারদের অনেক অজানা ভাবনার কথাও জানা যাচ্ছে।







