চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিমের বীরত্বে গর্বিত-আনন্দিত পরিবার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৩ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে চিড় ধরা কবজি নিয়ে এক হাতে ব্যাট করে অদম্য সাহস দেখানো তামিম ইকবালকে নিয়ে গর্বিত তার পরিবার। তামিমের অবদান শেষ পর্যন্ত দলের জয় নিশ্চিত করায় অত্যন্ত খুশি তারা। তামিমের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন তার মা নুসরাত ইকবাল এবং বড় ভাই ক্রিকেটার নাফিস ইকবাল।

শ্রীলঙ্কা ম্যাচের ২য় ওভারে কবজিতে বলের আঘাতে মাঠ ছাড়েন তামিম ইকবাল। পরে জানতে পারেন এশিয়া কাপেই খেলা হবে না আর। তবু দলের প্রয়োজনের মুহূর্তে শেষ উইকেটে মুশফিকের সাথে জুটি বাঁধেন। এক হাতে ব্যাট করে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ সংগ্রহ গড়তে মুশফিককে সঙ্গ দেন তামিম।

শেষ পর্যন্ত দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তামিমের অতুলনীয় বীরত্ব। দেশবাসীর বাঁধভাঙা আনন্দ তো আছে, কিন্তু চট্টগ্রামে তামিম ইকবালের পরিবারের আনন্দটা একাবারেই অন্যরকম।

গর্বিত মা নুসরাত ইকবাল বলেন, ছোটবেলা থেকেই তামিম খুব সাহসী ছিল। শ্রীলঙ্কা ম্যাচের যে সাহসিকতা সে দেখিয়েছে তা হয়তো আর কেউ করতে পারবে না।

নুসরাত ইকবাল বলেন, ‘ও মাঠে নেমেছে। আমরা তো ভাবিনি ও নামবে। ওকে দেখেই তো চোখে পানি। শুধু আমাদের না, ওর যত সমর্থক আছে সবারই। প্রত্যেকে বলছে ও দেশপ্রেমিক, দলের জন্য কীভাবে নিজের সব দিয়ে দিচ্ছে।’

বড় ভাই নাফিস ইকবালের মতে, তামিমের ত্যাগের বিনিময়েই বাংলাদেশ জয় পেয়েছে। তবে মাঠের দুর্ঘটনার কারণে এই সিরিজে তামিমের ভালো কিছু ইনিংস থেকে বাংলাদেশ বঞ্চিত হওয়ায় একটু হতাশাও আছে নাফিস ইকবালের।

নাফিস বলেন, ‘মুশফিকের সঙ্গে ৩৩ রানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জুটি। যেটা ম্যাচের পাল্লাটা বাংলাদেশের দিকে নিয়ে এসেছিল। ও তো সবার মন জয় করেছে। যে কাজ করেছে তার জন্য ভীষণ সাহসের দরকার। আমরা ওকে নিয়ে দারুণ গর্বিত।’

তামিমের ঘটনায় বাবার কথাও মনে পড়েছে নাফিসের। তিনি বলেন, ‘বাবা মারা যাওয়ার আগে একবার তা পা কেটে গিয়েছিল। কিন্তু অনুপ্রেরণা দেয়ার জন্য ক্রাচে ভর দিয়েই তিনি আমাদের খেলা দেখতে যেতেন।’

দেশবাসীর কাছে তামিম ইকবালের দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছে তার পরিবার।

ট্যাগ: এশিয়া কাপ-২০১৮তামিম ইকবাললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অর্থমন্ত্রীর কাছে ‘দুইশো কোটি টাকা’ চাইলেন আলমগীর

পরবর্তী

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি’ আমেরিকা প্রবাসীর বিরুদ্ধে মামলা

পরবর্তী
সাইবার নিরাপত্তা ও হ্যাকার আক্রমণের বিরুদ্ধে সতর্কতা. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি’ আমেরিকা প্রবাসীর বিরুদ্ধে মামলা

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ: প্রতিযোগী নির্বাচনে সতর্ক আয়োজকরা

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT