চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অর্থমন্ত্রীর কাছে ‘দুইশো কোটি টাকা’ চাইলেন আলমগীর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৯ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০১৮
বিনোদন
A A

বাংলা চলচ্চিত্রকে বাঁচাতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে দুইশো কোটি টাকা চাইলেন নায়ক আলমগীর। ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে রবিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে অর্থমন্ত্রীর কাছে চলচ্চিত্রের জন্য এই বাজেট চাইলেন তিনি। 

এসময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত পাশেই বসা ছিলেন। আরো উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, তথ্য সচিব আবদুল মালেক, সংস্কৃতি সচিব নাসির উদ্দিন আহমেদসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই।

বক্তব্য দেয়ার সময় আলমগীর বলেন, মন্ত্রী মহোদয়ের কাছ থেকে জেনেছি গতবার চার লক্ষ পয়ষট্টি হাজার কোটি টাকা বাজেট নির্ধারণ হয়েছিল।

আলমগীরের বক্তব্য দেওয়ার আগে চলচ্চিত্রের জন্য প্রতিবছর ৭৭ কোটি টাকা দরকার বলে উল্লেখ করেন চিত্রপরিচালক মোহাম্মদ হোসেন জেমি।

পরিচালক জেমির বক্তব্যের জেরে নায়ক আলমগীর বলেন, ৭৭ কোটি নয়, মাত্র দুই দুইশ কোটি টাকা আমাদের চলচ্চিত্রের জন্য বরাদ্দ দিয়ে আমাদের ইন্ডাস্ট্রিকে বাঁচান। চলচ্চিত্রকে বিশ্বদরবারে পৌঁছে দিতে আমাদের এই সহযোগিতা করুন।

আলমগীর বলেন, আমাদের অর্থমন্ত্রী ১২ থেকে ১৩ বার বাজেট ঘোষণা করেছেন। কোন জায়গা থেকে আমাদের কোথায় এনেছেন আমাদের দেশকে। তিনি চাইলে সবকিছুই সম্ভব। তার কাছে দুইশো কোটি টাকা কোনো ব্যাপার না।

তিনি বলেন, আমাদের অর্থমন্ত্রী কৃপণ নন। চলচ্চিত্রের জন্য তার কাছে এই টাকা বরাদ্দের জন্য আমি রিকোয়েস্ট করলাম। আশা করছি তিনি মুখ ফিরিয়ে নেবেন না।

দীর্ঘ ২৭ বছর পর চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে শুরু হচ্ছে চলচ্চিত্রে নতুন শিল্পী খোঁজার আয়োজন ‘নতুন মুখের সন্ধানে’।

১৯৮৪ সালের ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রম দিয়েই চলচ্চিত্রে যাত্রা শুরু করেছিলেন চিত্রনায়ক আসলাম তালুকদার মান্না, সোহেল চৌধুরী, আমিন খান, চিত্রনায়িকা দিতি, খালেদা আক্তার কল্পনা, রাশেদা চৌধুরী, খল অভিনেতা মিশা সওদাগরসহ অনেকেই। এদের প্রত্যেকেই চলচ্চিত্র অভিনয়ে রেখেছেন প্রতিভার স্বাক্ষর।

ট্যাগ: আবুল মাল আবদুল মুহিতআলমগীরআসাদুজ্জামান নূরলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সেন্টমার্টিনে পর্যটকদের রাত্রিযাপন নিষিদ্ধ হতে পারে

পরবর্তী

তামিমের বীরত্বে গর্বিত-আনন্দিত পরিবার

পরবর্তী

তামিমের বীরত্বে গর্বিত-আনন্দিত পরিবার

সাইবার নিরাপত্তা ও হ্যাকার আক্রমণের বিরুদ্ধে সতর্কতা. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি’ আমেরিকা প্রবাসীর বিরুদ্ধে মামলা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬

ফেনীতে ‘মাদক সম্রাট শিবলু’সহ তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT