চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিমের ঢাকা প্লাটুনে মাশরাফী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৩ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

খেলোয়াড় ড্রাফটের মাঝামাঝি এসে বঙ্গবন্ধু বিপিএলে দল পেলেন মাশরাফী বিন মোর্ত্তজা। ষষ্ঠ রাউন্ডে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ককে দলে টেনেছে ঢাকা প্লাটুন।

শুরুতে ঢাকা ‘এ’ প্লাস ক্যাটাগরি থেকে নেয় তামিম ইকবালকে। শীর্ষ ক্যাটাগরির চার ক্রিকেটারের মধ্যে দুজনকেই নিল দলটি।

‘এ’ প্লাস ক্যাটাগরির বাকি দুই ক্রিকেটার মুশফিকুর রহিমকে নিয়েছে খুলনা টাইগার্স ও মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

বিপিএলে সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফী। ছয় আসরের মধ্যে চারবারই চ্যাম্পিয়ন হয়েছে তার দল।

শুরুতে ডাক না পাওয়ায় দর্শকদের মধ্যে যখন কিছুটা উদ্বেগ তখনই মাশরাফীকে দলে টানে ঢাকা। ‘এ’ প্রাস ক্যাটাগরিতে ছিলেন তিনি। এই ক্যাটাগরিতে থাকা খেলোয়াড়রা পাবেন ৫০ লাখ টাকা।

বিদেশিদের মধ্যে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সিতে বিপিএল মাতাবেন ক্রিস গেইল। টি-টুয়েন্টির‘গ্লোবাল বসে’র সঙ্গে বিশ্ব টি-টুয়েন্টির আরেক বড় তারকা আফগান স্পিন অলরাউন্ডার মোহাম্মদ নবিকে বেছে নিয়েছে রংপুর রেঞ্জার্স।

Reneta

বিদেশি খেলোয়াড়দের ক্যাটাগরি থেকে গেইল ছাড়াও ক্যারিবীয় তারকা কেসরিক উইলিয়ামসকে বেছে নিয়েছে চট্টগ্রাম। ঢাকা বেছে নিয়েছে থিসারা পেরেরা ও ররি ইভান্সকে। সিলেট থান্ডার বিদেশি ক্যাটাগরি থেকে বেছে নিয়েছে শেফরন রাদারফোর্ড ও শফিকুল্লাহ শাফাতকে।

খুলনা টাইগার্স বিদেশি খেলোয়াড়দের মধ্যে রাইলি রুশো ও রবি ফ্রেইলিঙ্ককে নিয়েছে। রংপুরে মোহাম্মদ নবি ছাড়াও গেছেন শাই হোপ। কুমিল্লা বেছে নিয়েছে কুশল পেরেরা ও মুজিব-উর রহমানকে। রাজশাহী বেছে নিয়েছে রবি বোপারা ও হজরতুল্লাহ জাজাইকে।

লটারির প্রথম সেটে দুজন করে খেলোয়াড় নিয়েছে প্রতিটি দল। এ প্লাস ক্যাটাগরির তিনজন করে ক্রিকেটার নেয়ার পর গ্রেড এ, বি ও সি থেকে ডাক পান ক্রিকেটাররা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বঙ্গবন্ধু বিপিএলবিপিএল-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরান যুদ্ধের মধ্যে নেতানিয়াহুর গোপন সফর, আমিরাতের অস্বীকার

মে ১৪, ২০২৬

ইসরায়েলি স্যাটেলারদের জন্য ইইউ’র দুঃসংবাদ

মে ১৪, ২০২৬

ট্রাম্পের বেইজিং সফরে রেড লাইন বেঁধে দিয়েছে চীন

মে ১৪, ২০২৬

বিভিন্ন প্রকার নদীর মাছের বাজার চাঁদপুর লালপুর ঘাট

মে ১৪, ২০২৬

৮ গোলের রোমাঞ্চে মেসির জোড়া, প্রত্যাবর্তনে দুর্দান্ত জয় মিয়ামির

মে ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT