ক্রিকেট

তামিমের কাছে পেশাদারিত্ব আগে, সম্পর্ক পরে

বাংলাদেশ ক্রিকেটার তামিম ইকবাল সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তামিম ইকবাল ও অন্য একজন ক্রিকেটার সংবাদ সম্মেলনে বসে, বিভিন্ন মিডিয়া প্রতিনিধির জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডের আগে বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবালকে সাংবাদিকদের সামনে নিয়ে এলেন নাফিস ইকবাল। সংবাদ সম্মেলন শেষে তাদের পাশাপাশি দাঁড়ানোর অনুরোধ এলো, জাতীয় দলের ডেরায় দুই ভাইয়ের প্রথম ছবি এটিই।

বাংলাদেশ দলের ম্যানেজার হিসেব নাফিস আরও আগে থেকেই দায়িত্ব পালন করছেন। তবে ছোট ভাই তামিম ছিলেন না আগের দুটি সিরিজে। অবশেষে আফগানিস্তান সিরিজ ঘিরে এলো সেই ক্ষণ।

বিষয়টি নিয়ে তামিমকে প্রশ্ন করা হলে বললেন, ‘এই জায়গায় আমাদের অনেক পেশাদার হতে হবে। তিনি আমার ভাই, এটা আমাদের সম্পর্ক। তবে জাতীয় দলের হয়ে খেলার সময় আমি তাকে ম্যানেজার হিসেবে আর তিনি আমাকে খেলোয়াড় হিসেবে সম্মান করতে হবে। এটা পেশাদার জায়গা, যেখানে পেশাদারিত্বই আগে আসবে, সম্পর্ক পরে।’

তামিমের বড় ভাই নাফিস একসময় জাতীয় দলে খেলেছেন। ছিলেন ওপেনার। বিপিএলেও নিয়মিত ম্যানেজারের দায়িত্ব পালন করতে দেখা যায়। নিজের কাজটা ভালোই জানেন। কয়েকটি প্রশ্ন নেয়ার পর নাফিস সংক্ষিপ্ত করে ফেলতে চাইছিলেন সংবাদ সম্মেলন। তামিম অবশ্য আরও কয়েকটি প্রশ্নের উত্তর দিয়েছেন। দুজনই দেখিয়েছেন পেশাদার মনোভাব।

বিষয়:আফগানিস্তান তামিম নাফিস বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…