ক্রিকেট

তামিমদের দ্বিতীয় ম্যাচও ভাসল বৃষ্টিতে

বাংলাদেশ ক্রিকেটার তামিম ইকবাল মাঠে হাসিমুখে হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তামিম ইকবাল একটি ক্রিকেট মাঠে হাসিমুখে হাঁটছেন, তিনি বাংলাদেশের ক্রিকেট দলের সদস্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

নেপালে এভারেস্ট প্রিমিয়ার লিগে তামিম ইকবালের দলের দ্বিতীয় ম্যাচটিও ভেসে গেছে বৃষ্টিতে। আগের ম্যাচ ফিল্ডিং করার সুযোগ হলেও সোমবার মাঠে নামতে পারেননি কেউ। দিনের দুটি ম্যাচই হয়েছে পরিত্যক্ত।

চোট কাটিয়ে ফেরা তামিমের ব্যাটিংয়ের সুযোগ হয়নি তাই। বাঁহাতি ওপেনারের দল ভৈরাওয়া গ্ল্যাডিয়েটর্সের পরের ম্যাচ বুধবার।

হাঁটুর চোটের কারণে বাংলাদেশের সবশেষ তিনটি টি-টুয়েন্টি সিরিজে খেলতে পারেননি তামিম। নিজেকে প্রত্যাহার করে নেন টি-টুয়েন্টি বিশ্বকাপ দলের বিবেচনা থেকেও।

দীর্ঘ সময় চোটের পুনর্বাসন চলেছে, ২২ গজে ব্যাট করলে বোঝা যাবে তামিমের চোটের সবশেষ অবস্থা। সে সুযোগ হল না দুই দফায়। বৃষ্টি ভাসিয়ে নিয়ে যাচ্ছে এভারেস্ট প্রিমিয়ার লিগের একের পর এক ম্যাচ।

বিষয়:এভারেস্ট প্রিমিয়ার লিগ তামিম ইকবাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…